crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:৪৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হরিণাকুন্ডুতে অবৈধ স্থাপনা উচ্ছেদ: বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল ১০৭ অবৈধ স্থাপনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৯, ২০২০ ৩:০৩ অপরাহ্ণ

তারেক জাহিদ, ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে উপজেলার সাতব্রিজ বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সে সময় পানি উন্নয়ন বোর্ডের আলমডাঙ্গা প্রধান সেচ খালের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ওই এলাকার ৫তলা ভবনের আংশিকসহ পাকা ও আধাপাকা ১০৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ওইসব অবৈধ স্থাপনা।

পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী ছরোয়ার জাহান সুজন বলেন, উচ্ছেদের পূর্বে একাধিকবার ওইসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। এছাড়াও মাইকিং করে প্রচারণা চালিলেও তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। কিন্তু ওইসব অবৈধ দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে না নেওয়ায় সোমবার জেলা প্রশাসনের সহায়তায় বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

তিনি আরও বলেন, উচ্ছেদের পূর্বে পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ারের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করে সেখানে লাল ক্রস চিহ্ন ও লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছিল।

জেলা প্রশাসনের পক্ষে উচ্ছেদ অভিযান তদারকীকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউ.এন.ও সৈয়দা নাফিস সুলতানা বলেন, দেশের নদ, নদী ও খাল বিলে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনামতে পানি সম্পদ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসিল্যান্ড অনিমেষ বিশ্বাস, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের এস.ও জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় গরীব, অসহায় ও হত-দরিদ্র শিশুদের মাঝে ঈদ উপহার তুলে দিলেন ইউএনও

কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার-১

গাজীপুর মহানগর পুলিশের অভিযানে অ’স্ত্র ও মা’দকসহ গ্রেফতার ১৮

গাজীপুর মহানগর পুলিশের অভিযানে অ’স্ত্র ও মা’দকসহ গ্রেফতার ১৮

নওয়াজ ও তার মেয়ের সাজা স্থগিত করলেন সুপ্রিমকোর্ট

রংপুরে মসিউর রহমান রাঙ্গার কুশপুত্তলিকা দাহ

সরিষাবাড়ীতে কুড়িয়ে পাওয়া নবজাতকের পাশে ইউএনও শিহাব উদ্দিন আহমদ

সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যায় শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

হোমনায় ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা, আটক ১

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের গাঁজা সেবন, আটক ৩

ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি বিভাগ এবং বাঙ্গরা ও ফটিকছড়ি উত্তর নামে দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত