crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

৯ দিন আগে সাইপ্রাসে গিয়ে লাশ হলো কলারোয়া ও ঝিকরগাছার দুই যুবক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৯, ২০১৯ ৩:০৮ অপরাহ্ণ

ফারুক হোসেন রাজ, কলারোয়া সাতক্ষীরা প্রতিনিধিঃ

একই সাথে ঝরে গেল দুই তাজা প্রাণ। পরিবারের সুখের আশায় তারা দু’জন গত ৩০ জানুয়ারি পাড়ি দিয়েছিলো সাইপ্রাসে। একটি ভালো কোম্পানিতে কাজও জুটেছিলো তাদের। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো পরিবারের সমস্ত আশা- ভরসার একমাত্র অবলম্বনটুকুও। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলো কলারোয়ার সাইফুল ইসলাম মালী (২৮) ও ঝিকরগাছার রিপন হোসেন (২৮)। ভাগ্যের কাছে হার মানালো তাদের ও পরিবারের স্বপ্ন।

সাইফুল ইসলাম মালী সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ফয়জুল্লাপুর গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। গ্রামের বাড়িতে মা, স্ত্রী ও একপুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রয়েছে তার।

অন্যদিকে রিপন হোসেন বাগআঁচড়ার পার্শ্ববর্তী যশোরের ঝিকরগাছা উপজেলার বড়পোদাউলিয়া গ্রামের শাহজান মোড়লের ছেলে। তার পরিবারেও রয়েছে এক ছেলে, স্ত্রী ও মা-বাবাসহ অসংখ্য স্বজন।বিদেশ যাওয়ার মাত্র ৯দিনের ব্যবধানে লাশ হলো সাইফুল ও রিপন।

শনিবার সকালে পরিবারের ঘুম ভাঙলো তাদের মৃত্যুর সংবাদে।নিহত দুই বাংলাদেশির স্বজনরা জানিয়েছে- সাইপ্রাসে গত শুক্রবার (০৮ফেব্রুয়ারি ১৯) রাতে খাওয়ার পরে সাইফুল ও রিপন দুইজন বাইরে বের হয়। রাস্তা দিয়ে হাঁটার সময় পিছন দিক থেকে এক ঘাতক গাড়ি তাদের সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাইফুল মারা যায়। রিপন তখনও মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে। স্থানীয় পুলিশ তাকে হাসপাতালে নেয়ার পথে রিপন হোসেনও শেষ নি;শ্বাস ত্যাগ করে।

এমন হৃদয় বিদারক মৃত্যুর খবর দেশে পরিবারের কাছে পৌঁছালে পরিবারের আর্তনাদ আর আহাজারীতে এলাকা ভারী হয়ে ওঠে। এলাকা জুড়ে চলছে শোকের অর্তনাদ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদের ১৯৯তম জামাত প্রস্তুত, নামাজ সকাল ১০টায়

হোমনায় অটোরিকশা চালককে জ*বাই করে হ*ত্যা

পঞ্চগড়ে দম্পতিকে একঘরে করে রাখার মামলায় দুই আসামী গ্রেফতার 

বগুড়ায় স্কুলছাত্রকে তু’লে নিয়ে নি’র্যাতনের অভিযোগে ৮ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়ায় স্কুলছাত্রকে তু’লে নিয়ে নি’র্যাতনের অভিযোগে ৮ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

৪-৫ টাকার মাস্ক ৫০-৬০ টাকায়ও পাওয়া যাচ্ছে না, হঠাৎ সঙ্কট হ্যান্ড স্যানিটাইজারের

সীমান্ত নিরাপত্তা বাড়াতে বিজিবির জনবল, অস্ত্র ও প্রযুক্তি সক্ষমতাসহ একাধিক সিদ্ধান্ত

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

সাঁথিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

ডোমারে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার, সন্ধান চায় পুলিশ

কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশন মাস্টারকে থানায় তুলে নিয়ে যাওয়ায় ট্রেন বন্ধ করে বিক্ষোভ