crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হরিণাকুণ্ডুতে লাটাহাম্বা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৪, ২০২০ ৪:৩৫ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে লাটাহাম্বা (স্থানীয় ইঞ্জিনচালিত বালি ও মাটি টানা গাড়ি) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিল্পী খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার বেলা ১২ টার দিকে শহরতলির ফলসি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিল্পী খাতুন উপজেলার ফতেপুর গ্রামের মৃত বজলুর রহমানের মেয়ে।

নিহতের ভাই স্কুল শিক্ষক আব্দুল মান্নান জানান, তার বোন সোমবার সকালে তাদের বাড়ি থেকে ছেলে শিশিরের সাথে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি একই উপজেলার বিন্নি গ্রামে ফিরছিলেন। তারা ফলসি গ্রামে পৌঁছালে ইঞ্জিনচালিত লাটা হাম্বারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিল্পী খাতুন রাস্তার উপর ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা শিল্পীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ আশরাফুল ইসলাম জানান, নিহতের মাথায় প্রচণ্ড আঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এতে পথেই তার মৃত্যু হয়। হরিণাকুণ্ডু থানার ওসি মোঃ আব্দুর রহিম মোল্লা জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে দুই দালালসহ আটক ৫

করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী

পাবনায় ভোক্তা অধিকার এবং বাজার মনিটরিং বিষয়ক উপদেষ্টা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত

ফেন্সিডিল পাচারের সময় রংপুরের চিকিৎসকসহ লালমনিরহাটে আটক ২

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে কু’পিয়ে হ’ত্যা

দুরূদে মাগফেরাত

দু*র্নীতি অব্যাহত আছে, বিভিন্ন মহল দলবাজি, দ*খলবাজি ও চাঁ*দাবাজিতে লিপ্ত রয়েছে : টিআইবি

জাতীয় নির্বাচন কবে হবে জানালেন ইসি মাছউদ

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মা-মনি সেইভ দ্যা চিলড্রেন এর ২ বছর মেয়াদী এনসিএসপি প্রোগ্রাম সম্পন্ন

নাসিরনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা