crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সেবক- সেবিকারা মানুষের জীবন রক্ষার সাথে জড়িতঃ মসিক মেয়র

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৯, ২০২২ ৯:২২ অপরাহ্ণ
সেবক- সেবিকারা মানুষের জীবন রক্ষার সাথে জড়িতঃ মসিক মেয়র

 

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহ>>

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, ‘দেশের জন্য কে ভালো কাজ করছে তা প্রত্যেক নাগরিককে জানতে ও বুঝতে হবে। আবেগতাড়িত না হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সমাজ বা রাষ্ট্র ভালো না থাকলে ব্যক্তিগতভাবে ভালো থাকার সুযোগ নেই। বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে সৃষ্ট সংকটে বিশ্বের বহু দেশ থেকে আমরা ভালো আছি। এ পার্থক্য বুঝতে হবে।’

মেয়র নার্সিং কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, ‘সেবক-সেবিকারা সরাসরি মানুষের জীবন রক্ষার সাথে জড়িত। এটি একটি মহৎ পেশা।’

মেয়র বলেন, কোভিড ১৯ টিকাদানে ১ম ডোজ লক্ষ্যমাত্রার ১১৯ ভাগ এবং অন্যান্য ডোজের ক্ষেত্রেও উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এ অর্জনের ক্ষেত্রে ময়মনসিংহ নার্সিং কলেজের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন মেয়র। শনিবার বেলা সাড়ে ১১ টায় ময়মনসিংহ নার্সিং কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক কলেজ অডিটোরিয়ামে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ময়মনসিংহ নার্সিং কলেজের অধ্যক্ষ নাজমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ গোলাম কিবরিয়া, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক নিভা রানী চন্দ, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন এর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মোঃ লুৎফর রহমান প্রমূখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি,১৮ নভেম্বরের মধ্যে হাজির করার নির্দেশ

বাংলাদেশের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী নাসিরনগরের কৃতী সন্তান ড. রফিক এম ইসলামের দাফন সম্পন্ন

বাংলাদেশের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী নাসিরনগরের কৃতী সন্তান ড. রফিক এম ইসলামের দাফন সম্পন্ন

ময়মনসিংহে ট্রাকের ধা’ক্কায় মোটরসাইকেল আরোহী নি’হত

শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় ম’দসহ গ্রেফতার -২

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধ’সে নি’হত ৩ বাংলাদেশি, নিখোঁজ ৩

নীলফামারীতে পিকআপের ধাক্কায় উত্তরা ইপিজেডের ৪ নারী শ্রমিক আহত

গাইবান্ধায় এশিয়ান টিভি’র ৬ তম শুভ জন্মদিনের কেক কেঁটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

হরিণাকুন্ডুতে পাশাপাশি তাফসীর মাহফিলের আয়োজন ,এলাকাজুড়ে উত্তেজনা

গ্যাড়াকলে ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেই মজিদ মন্ডল!