crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে আইনজীবীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৭, ২০২০ ৪:২১ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও প্রাক্তন সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) আসাদুল হক ওরফে আসাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ জানিয়েছে রংপুর আইনজীবী সমিতি। এই হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার করাসহ সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেছে সংগঠনটির নেতারা। রোববার (৭ জুন) দুপুরে নগরীর কাচারি বাজার চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে রংপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিক, রংপুর আইন কলেজের অধ্যক্ষ সাজেদ হোসেন, সমিতির সদস্য রফিকুল ইসলাম মুকুল প্রমুখ। এতে দ্রুত নৃশংস ওই হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তসহ জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বক্তারা বলেন, দিনে দুপুরে আইনজীবী আসাদুল হককে তার বাড়িতে ঢুকে ছুরিকাঘাত ও গলাকেটে হত্যার ঘটনা প্রমাণ করে দেশের আইনজীবীরা সুরক্ষিত নয়। আইনজীবীদের সুরক্ষার প্রয়োজন আছে। একই সাথে এই হত্যাকাণ্ডে জড়িত রতন মিয়াসহ পলাতক অন্য আসামীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এসময় দেশের সকল আইনজীবীদের স্বার্থে ‘আইনজীবী সুরক্ষা আইন’ প্রণয়েনে সরকার প্রধানসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান আইনজীবী নেতারা। মানববন্ধনে আইনজীবী সমিতির সদস্য ছাড়াও শিক্ষানবিশ আইনজীবী ও সহায়করা অংশ নেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়ায় খড়ের গাঁদায় ও বসতঘরে ‘আগুন’ লাগিয়ে দিল ‘দুর্বৃত্তরা’

দেশ পরিচালনায় সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেঃ জাফরুল্লাহ

দেশ পরিচালনায় সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেঃ জাফরুল্লাহ

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন কেএমপি’র কমিশনার

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে দুদকের ৫ মামলা

হোমনায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

সরকারি চাকরিজীবীদের প্রতি বছর বেতন বাড়ানোর সুপারিশ করেছেন কমিশন

হরিণাকুন্ডুতে অবৈধ স্থাপনা উচ্ছেদ: বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল ১০৭ অবৈধ স্থাপনা

র‌্যাব-৬ ও সিপিসি-২’র সফল অভিযানে ঝিনাইদহে বিপুল পরিমাণ সরকারি ও আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ, আটক-১

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার