crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সুন্দরগঞ্জের শহিদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৬, ২০১৯ ৩:০২ অপরাহ্ণ

মো. আনিছুল করীম, বিশেষ প্রতিনিধি :

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর (ছাতিনামারী) গ্রামে বেড়ে ওঠেন শহিদ। বাবা ছবিয়াল মিয়া রিক্সাভ্যান চালিয়ে কোনোমতে সংসার চালাতেন। বয়সের ভারে ন্যুব্জ ষাটোর্ধ্ব ছবিয়াল এখন তা-ও পারছেন না। মা ছকিনা বেগম গৃহস্থালির কাজ করেন। ছবিয়াল অন্যের বাড়িতে কাজ করে কোনোরকমে সংসারের হাল ধরে রেখেছেন। পরিবারের এই অবস্থায় গ্রামের ছেলেমেয়েদের পড়িয়ে নিজের পড়ালেখার খরচ জোগাতেন শহিদ মিয়া। এভাবে সংগ্রাম করে পড়াশোনা চালিয়ে গেছেন তিনি। ভর্তির সুযোগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় হয়েছেন ৮৭৩তম। কিন্তু অর্থাভাবে ভর্তি নিয়ে শঙ্কায় পড়েছেন এই মেধাবী শিক্ষার্থী।

দুই বোন, এক ভাইয়ের মধ্যে শহিদ সবার ছোট। বড় বোনদের বিয়ে হয়ে গেছে। শহিদ কছিম বাজার উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ধুবনী কঞ্চিবাড়ি ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

তিনি বলেন, কলেজে পড়া অবস্থায় শিক্ষকেরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। বই কিনতে না পারায় শিক্ষকেরা ও কলেজের সহপাঠীরা বই দিয়ে সহযোগিতা করেছেন।

শহিদ বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশের পর মূহুর্তে মনে দুশ্চিন্তা ভর করেছে—ভর্তির খরচ আর পরবর্তী সময়ে পড়ালেখার খরচ কীভাবে চলবে।

শহিদের বাবা ছবিয়াল মিয়া বলেন, ‘আমার ছেলেটার বিশ্ববিদ্যালয়ে পড়ার বড় ইচ্ছা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে চান্সও পাইছে। শুনলাম, ওইখানে ভর্তি হইতে নাকি অনেক টাকা লাগে। সংসারের খরচই চলে না। ছেলেকে ভর্তি করাই ক্যামনে?’ দরিদ্র এই পিতা সন্তানের পড়াশোনা চালিয়ে যেতে স্থানীয় সংসদ সদস্যসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।শহিদকে আর্থিক সহযোগিতার জন্য ০১৭৫০-৩৪৫৫৪৫ নম্বরে বিকাশ কিংবা সরাসরি যোগাযোগ করতে বলেছেন শহিদের বাবা ছবিয়াল মিয়া।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারাদেশে ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, আক্রান্ত ৪৬২

সারাদেশে ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, আক্রান্ত ৪৬২

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি ড্রেজার ও বালু জব্দ

ঝিনাইদহে লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে পারছেন না বাস ড্রাইভাররা

পঞ্চগড়ে গলায় ফাঁস দিয়ে  ২ নারীর  আত্মহত্যা

বৈষম্যমূলক ট্যাক্স বাড়ানোর প্রতিবাদে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

তিস্তা ব্যারেজের যান্ত্রিক প্রকৌশলীর বিচার ও অপসারণের দাবিতে মানববন্ধন

ঈশ্বরগঞ্জর মসজিদে ঢুকে নামাজরত ভাইকে কু’পিয়ে হ’ত্যা

বগুড়ার গাবতলী চক বোচাই সিএনজি ও ট্রাকের সংঘর্ষে নিহত-১, আহত-৩

উপজেলা নির্বাচনে পুঠিয়ার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ