crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঈশ্বরগঞ্জর মসজিদে ঢুকে নামাজরত ভাইকে কু’পিয়ে হ’ত্যা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৪, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় নজরুল ইসলাম (৪০) নামের এক যুবককে কু’পিয়ে হ’ত্যা করেছে তারই সহোদর দুই ভাই। শুক্রবার ফজরের নামাজের সময় উপজেলার সদর ইউপির চরপুবাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বশির উদ্দিনের ছেলে। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের দুই ভাই জাহাঙ্গীর আলম লিটন (৪৫) ও শামসুল আলম শাহীন (৩৫)।

জানা যায়, বশির উদ্দিনের চার ছেলে। কিন্তু তাদের মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার রাতে এসব নিয়ে চার ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। ভোরে নজরুল ইসলাম সেহরি খেয়ে বাড়ির পাশেই মসজিদে ফজরের নামাজ পড়তে যান।ফরজ নামাজ চলাকালীন তার সহোদর দুই ভাই জাহাঙ্গীর আলম লিটন ও শামসুল আলম শাহীন তাকে পেছন থেকে কু’পিয়ে জখম করে। পরে মুসলি­রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই মসজিদের ইমাম মো. শামিম মিয়া জানান, ‘মসজিদে আমরা পাঁচজন ফজরের নামাজ আদায় করতেছিলাম। ফরজ নামাজের প্রথম রাকাআতের পর রুকুতে যেতেই লিটন এসে রামদা দিয়ে তার ভাই নজরুলকে কো’পায়।পরে তার আরেক ভাই শাহিন এসে মাথায় কো’পানো শুরু করে। তখন নজরুল মসজিদে পড়ে যায়। আমরা কয়েকজন বাধা দিতে চাইলে আমাদেরও আ’ঘাত করে পালিয়ে যায়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান জানান, ‘লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর জড়িত দুই ভাই পালিয়ে গেছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ট্রাফিক পুলিশের মাঝে নতুন মোটরসাইকেল প্রদান

খোকসায় ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ : ২ সহযোগী আটক

এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণ ঘোষণায় আর বিলম্ব করা উচিত হবেনা সরকারের

এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণ ঘোষণায় আর বিলম্ব করা উচিত হবেনা সরকারের

চকরিয়া থানা-ট্রাফিক জোনের উদ্যোগে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি

কেএমপি ডিবি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

২৮ অক্টোবর বিএনপি নেতাকর্মীদের হা’মলায় গুরুতর আ’হত পুলিশ সদস্যদের শয্যাপাশে আইজিপি

ঘোড়াঘাটে নদী থেকে ইন্দোনেশীয় নাগরিকের ম’রদেহ উদ্ধার

নেত্রকোনার দূর্গাপুর থানায় বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার নেলি

চাকরি/ প্রতিযোগিতামূলক পরীক্ষার পড়াশোনা

সরিষাবাড়ীতে ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে এসএসসি ব্যাচ-৯৩