crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সিনিয়র সচিব হলেন নলিতাবাড়ীর কৃতী সন্তান আব্দুস সামাদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩১, ২০২০ ৫:১৪ পূর্বাহ্ণ

এএসএম সা’-আদাত উল করীম:

শেরপুর জেলার নলিতাবাড়ী উপজেলার কৃতী সন্তান আব্দুস সামাদ ফারুক নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিবের পদ থেকে পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিশ্চিত করেছেন।

বিষয়টি নিশ্চিত করে আবদুস সামাদ ফারুক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, “সর্বশক্তিমান আল্লাহর তরে লাখ লাখ শুকরিয়া। মাননীয় প্রধানমন্ত্রীর দরবারে অশেষ কৃতজ্ঞতা ও শ্রদ্ধা তিনি আমাকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়েছেন। যারা আমার জন্য দোয়া করেন ও করেছেন আল্লাহ তাদের ভাল করুন। সারা জীবন যেন দেশ ও মানুষের জন্য কাজ করতে পারি সেই দোয়া চাই।”
আব্দুস সামাদ ফারুক বিগত ১৯৬১ সালে শেরপুরের নলিতাবাড়ী উপজেলায় জন্ম গ্রহণ করেন। তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে মার্কেটিং এ এমবিএ করেন। বিভিন্ন সময়ে দেশ ও বিদেশে প্রশিক্ষণ ওয়ার্কশপ, মিটিং ও সেমিনার উপলক্ষে বিশ্বের বহু দেশ ভ্রমণ করেছেন। ১৯৮৯ সালে জাইকার উদ্যোগে ইউথ ডেলিগেশন নিয়ে জাপান সফর তাদের অন্যতম।

পেশাগত পরিচিতির বাইরে তিনি একজন কবি। তাঁর লেখা একাধিক কবিতার বই প্রকাশিত হয়েছে। এদের মধ্যে শিশিরে জীবন কল্লোল, শুভ্র সমুজ্জ্বল, ঘাস ফড়িংয়ের জোৎস্না স্নান উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধ নিয়েও তিনি গবেষণা করেছেন। শেরপুরের শহীদ মুক্তিযোদ্ধা নাজমুলের ওপর তাঁর লেখা জল জোছনায় নাজমুল বহুল প্রশংসিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক জীবনী গ্রন্থ।

মো. আবদুস সামাদ তাঁর কর্মজীবন শুরু করেন ১৯৮৬ সালে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এজিএম হিসেবে। তিনি ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সহকারী সচিব পদে যোগ দেন। তিনি ১৯৯১ হতে ১৯৯৭ পর্যন্ত স্থানীয় সরকার বিভাগে সহকারী সচিব ও সিনিয়র সহকারী সচিব পদে নিয়োজিত ছিলেন।

তিনি ১৯৯৭ সাল হতে ১৯৯৯ পর্যন্ত সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এবং ১৯৯৯ হতে ২০০১ পর্যন্ত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে উপজেলা নির্বাহী অফিসার ছিলেন।

২০০৩ হতে ২০০৬ পর্যন্ত তিনি নেত্রকোনা জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৬ হতে ২০০৮ পর্যন্ত পরিবেশ অধিদফতরের পরিচালক পদে নিয়োজিত ছিলেন।

তিনি ২০০৯ সালে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৯-২০১১ সালে তিনি সাতক্ষীরার জেলা প্রশাসক ছিলেন। ২০১২ সালে তিনি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং ২০১৪ সালে খুলনার বিভাগীয় কমিশনার নিযুক্ত হন। পরে ২০১৭ সালে তিনি নৌ-পরিবহন সচিব পদে পদোন্নতি পান।
উল্লেখ্য, তিনি জামালপুর ও শেরপুর জেলার অন্যতম প্রতিষ্ঠাতা বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক স্বরাষ্ট্র উপমন্ত্রী, মৎস্য, কৃষি, বন ও পশু সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রফেসর আব্দুস সালাম তার ভাগনে জামাই। তিনি সিনিয়র সচিব পদে পদোন্নতি পাওয়ায় নলিতাবাড়িসহ বহত্তর ময়মনসিংহ সমিতির সদস্যবৃন্দরা অনেক খুশি ও আনন্দিত হয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জ থেকে অপহৃত শিশু ঢাকায় উদ্ধার, অপহরণকারী আটক

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

জগন্নাথপুরে বেরী নদীতে চলছে নদী সেচ, হুমকির মুখে ফসলি জমি

খালিশপুর থানা পুলিশের অভিযানে অ-স্ত্র, গু-লি ও ক-ক-টে-ল-সহ গ্রেফতার-১

ডিমলায় লাইফ কেয়ার হসপিটালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম সংবর্ধিত

শেরপুরের শ্রীবরধীতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

শেরপুরের শ্রীবরধীতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

পটুয়ায়াখালীর মির্জাগঞ্জে হোম কয়ারেন্টাইন মানছে না ঢাকা থেকে আগতরা

হোমনায় মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন কুমিল্লার ডিসি

জান্নাত লাভের দোয়া