crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:৩২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সিদ্ধিরগঞ্জে মাদক ও নগদ অর্থসহ মা’দক সম্রাজ্ঞী সুমি র‌্যাবের হাতে গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৫, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩২ পিস ই’য়াবা ট্যাবলেট ও মাদক কারবারির নগদ ৫ হাজার ১শ’ ৮০ টাকাসহ চিহ্নিত মাদক সম্রাজ্ঞী সুমিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতার মা’দক সম্রাজ্ঞী সুমি সিদ্ধিরগঞ্জ নাসিক ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পূর্বপাড়া পাগলাবাড়ী এলাকার একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী চাঁন মিয়া ওরফে চান্দুর স্ত্রী।

রোববার (৫ মে) দুপুরে র‌্যাব-১১ মাদক আইনে মামলা রুজু করে সিদ্ধিরগঞ্জ থানায় আসামিকে হস্তান্তর করলে গ্রেফতারের বিষয়টি জানা যায়।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জ নাসিক ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পূর্বপাড়া পাগলাবাড়ী এলাকায় দীর্ঘদিন ধরে সুমি ও তার স্বামী চাঁন মিয়া ওরফে চান্দু নিজ বাড়িতেই মাদকের রমরমা কারবার করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে র‌্যাব-১১‘র সদস্যরা সঙ্গীয় ফোর্সসহ মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই ই’য়াবা ও মাদক বিক্রির টাকাসহ সুমিকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব।

এর আগে ২২ মার্চ সন্ধ্যায় চিহ্নিত মাদক সম্রাজ্ঞী সুমির নিজ বাড়ি থেকে ৭০ পুরিয়া হে’রোইনসহ পুলিশের সোর্স পরিচয়দানকারী আল আমিনকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বর্তমানে আল আমিন জেল হাজতে রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সাঁথিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

দেওয়ানগঞ্জে বন্যার পানিতে আটকে পড়া অর্ধশত শিয়ালকে হত্যা

ডিমলায় ৪ দফা দাবি নিয়ে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সেফগার্ড পলিসি সংশোধনের মাধ্যমে মুনাফার বদলে মানুষ এবং পৃথিবীকে সুরক্ষিত করার দাবী

ব্র্যাক সামাজিক ক্ষমতায়নে জামালপুর সদর ইউএনও’র উঠান বৈঠক

নাসিরনগরে খান্দুরার পীর ডুমন রহ: এর ৪৪ তম উফাত দিবস পালিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে শিক্ষকদের সংবর্ধনা

সাংবাদিক শাকিলের সহধর্মিণীর মৃত্যুতে রংপুর রিপোর্টার্স ক্লাবের শোক

জগন্নাথপুরে জনতাকে সচেতন করতে লাঠি নিয়ে ইউএনও’র ধাওয়া