crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারা দেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৪২৯

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৪, ২০২০ ৪:৪৬ অপরাহ্ণ

ছবি: সংগৃহীত

ক্রাইম পেট্রোল ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে ৭ হাজার ৬শ’ ৯৩টি শয্যা রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর সারা দেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৪২৯ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৮৯ জনকে। সবমিলিয়ে মোট আইসোলেশনে আছেন ৩৮৩ জন।

মঙ্গলবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মহাখালীর স্বাস্থ্য অধিদফতর থেকে সরাসরি অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, এখন পর্যন্ত ৪ হাজার ৪২ জন আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন। আমাদের মোট আইসোলেশন শয্যা আছে ৭ হাজার ৬শ’ ৯৩টি। এখন পর্যন্ত সব মিলিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৪২৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন সর্বমোট ৬ হাজার ৭৫২ জন’।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট ৪৬ জন মৃত্যুবরণ করেছেন।

তিনি জানান, এ সময়ে এক হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে সংক্রমিত হয়েছেন ২০৯ জন। আর সর্বমোট আক্রান্ত ব্যক্তি এক হাজার ১২ জন। সব হাসপাতালে আইসিইউর সংখ্যা আছে ১৯২টি। ডায়ালাইসিস ইউনিট আছে ৪০টি।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা দেশবাসীর উদ্দেশে বলেন, করোনাভাইরাসের সুরক্ষা নিজেকেই নিতে হবে। পরস্পর অন্তত তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত অবস্থায় শিক্ষা কর্মকর্তার মৃ’ত্যু

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত অবস্থায় শিক্ষা কর্মকর্তার মৃ’ত্যু

ঝিনাইদহে সম্পত্তির বিরোধে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা, ১০ ঘণ্টা পর দাফন!

নীফালমারীতে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো” কর্মসূচির উদ্বোধন

টেকনাফে বিজিবি’র অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

মা*নবপাচার ও অভিবাসী চো*রাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ বিষয়ক সিলেট বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লায় আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০১৯ এর তৃতীয় দিনে “কাব কার্ণিভাল” অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Sparians on Form

নাসিরনগরে ভাসমান কৃষি প্রযুক্তি বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

নাসিরনগরে ভাসমান কৃষি প্রযুক্তি বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার