crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪২৯ জন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২০, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৯ জন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৭ হাজার ২১৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৪২৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৩, চট্টগ্রাম বিভাগে ৭৮, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪, ঢাকা উত্তর সিটিতে ১৮, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৬, খুলনা বিভাগে ৫৫, ময়মনসিংহ বিভাগে ১১, রাজশাহী বিভাগে ৪৮ এবং রংপুর বিভাগে ৬ নতুন রোগী ভর্তি হয়েছেন।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪১১ ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ১৫ হাজার ৮৯৪ রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। এর আগের বছর, ২০২৩ সালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের। ওই বছর হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে পূজামণ্ডপ শেষে ধোপাডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী এমপি

কোটচাঁদপুরে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেল ভুয়া সমাজ সেবা উন্নয়ন সংস্থা

ঝিনাইদহে বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সং-ঘ-র্ষ, গ্রেফতার ৫

কুমিল্লা মহানগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

কুমিল্লা মহানগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কালীগঞ্জ থেকে দ্বিগুণ ভাড়ায় মাইক্রোবাসে যাত্রী পাঠানো হচ্ছে ঢাকায়!

ডিমলায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে আর্থিক সহায়তা ও সহায়ক উপকরণ বিতরণ

হোমনায় করোনা প্রতিরোধে সার্কেল এএসপি’র অভিযান অব্যাহত

ময়মনসিংহে জেলা আ’লীগের উদ্যোগে মাহবুবুল হক শাকিলের ৫ম মৃত্যু বার্ষিকী পালন

ডোমারে জাতীয় ভোটার দিবস পালিত

ডোমারে জাতীয় ভোটার দিবস পালিত

হোমনায় উপজেলা মুক্তিযোদ্ধা ও পরিবার কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল