crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারা দেশে করোনায় আরও ২৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৩৫

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩, ২০২১ ৮:১৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৬২৬ জন।

এ ছাড়া দেশে নতুন করে আরো ৮৩৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৯ জন। ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৯২৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

রবিবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৯৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৫৯৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৯২৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৮৩৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯৭৮ জন সুস্থ হয়েছেন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ১৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনার দুর্যোগে স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে : জি এম কাদের

হোমনার জেএসসিতে পাশের হার ৭৮.৮১% ও জেডিসিতে  ৮৯.৪১%, জিপিএ-৫ পেয়েছে ২২জন

হোমনার জেএসসিতে পাশের হার ৭৮.৮১% ও জেডিসিতে ৮৯.৪১%, জিপিএ-৫ পেয়েছে ২২জন

চকরিয়ায় ইউএনও’র মোবাইল নাম্বার ক্লো’ন করে চাঁদা দাবির অভিযোগ

চকরিয়ায় ইউএনও’র মোবাইল নাম্বার ক্লো’ন করে চাঁদা দাবির অভিযোগ

মহেশপুরে সরকারি রাস্তা দখল করে পাকা ঘরবাড়ি নির্মাণের অভিযোগ

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ৭ অনলাইন জু’য়াড়ি গ্রেফতার

কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান এর উদ্যোগে ত্রাণ বিতরণ

অবহেলায় বিলুপ্তির পর্যায়ে বাঁশ শিল্প, রংপুরের অসহায় বাঁশ ব্যবসায়ীরা চরম দুর্দশায়

ডিমলায় অসহায়দের মাঝে পল্লীশ্রী’র ত্রাণ বিতরণ

ডোমারে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

যে দোয়া পড়লে এক হাজার বছরের কাজা নামাজ আদায় হবে!