crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারা দেশে করোনায় আরও ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫০৯

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৮, ২০২১ ৯:০৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৫০৯ জন।

বৃহস্পতিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে মৃত্যু ও শনাক্তের এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৫০৯ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৩ হাজার ৯৫৩ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১৫ জনকে নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৮৭ জন হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৬১১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৫৪৬ জন।

বুধবার (২৭ জানুয়ারি) বিকালে বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে করোনা ভাইরাসের প্রথম টিকা দেওয়া হয়। এরপর পাঁচজনসহ মোট ২৬ জনকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়। বৃহস্পতিবার রাজধানীর পাঁচ হাসপাতালে করোনা ভাইরাসের টিকা দেওয়ার কাজ শুরু হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ

দিনাজপুরে দুর্গোৎসব পালনে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

মসিক নির্বাচনে বস্তি এলাকায় ইকরামুল হক টিটুর গণসংযোগ

হোমনায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে চার দোকানির জরিমানা

ঝিনাইদহে খাদ্যবান্ধব কর্মসুচির চাল নিয়ে দুর্নীতি, দুই ডিলার বরখাস্ত

হোমনায় নবনির্বাচিত এমপির নির্দেশে সাবরেজিস্ট্রি অফিসের ‘সেরেস্তা’ বন্ধ

পাবনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

হোমনায় সার্কেল এএসপি’র নেতৃত্বে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ

ঝিনাইদহে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সারা দেশে ডেঙ্গুজ্বরে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫