crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:২৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারা দেশে করোনায় আক্রান্ত ১০৪ চিকিৎসক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৯, ২০২০ ৪:১৯ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : সারা দেশে এ পর্যন্ত ১০৪ জন চিকিৎসকসহ দুই শতাধিক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সিলেটের এক বিশেষজ্ঞ চিকিৎসকের (ডা. মঈন) মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী ঢাকায়। এরপর কিশোরগঞ্জে, নারায়ণগঞ্জ ও গাজীপুর। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এ তথ্য নিশ্চিত করেছে।

বিএমএ প্রদত্ত তথ্যে দেখা গেছে, ঢাকা বিভাগের মধ্যে নরসিংদীতে ৩ জন, গাজীপুর ৭ জন, নারায়ণগঞ্জ ১৪ জন, কিশোরগঞ্জ ২১ জন, ঢাকা ৩৮ জন, মাদারীপুর ২ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম বিভাগের কুমিল্লযায় দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় তিনজন, নোয়াখালীতে একজন, চাঁদপুরে একজন, লক্ষ্মীপুরে একজন এবং চট্টগ্রাম জেলায় একজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।

এছাড়া ময়মনসিংহ বিভাগের মধ্যে শেরপুরের দুইজন, ময়মনসিংহ জেলায় তিনজন।

বরিশাল বিভাগের মধ্যে বরিশাল জেলায় তিনজন, রংপুর বিভাগের মধ্যে রংপুর জেলায় দুইজন, খুলনা বিভাগের মধ্যে খুলনা শহরে একজন, সিলেট বিভাগের মধ্যে সিলেট একজন করোনাভাইসারে আক্রান্ত হয়েছেন।

সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসকের ইতোমধ্যে মৃত্যু হয়েছে। ওই চিকিৎসক ছিলেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে সাহসী যোদ্ধা। নিজের জীবনের ঝুঁকি নিয়েও শেষ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিয়ে গেছেন আইসিইউ বিশেষজ্ঞ ডা. মঈন উদ্দিন। তিনি এলাকাবাসীর কাছে গরিবের ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন।

এ প্রসঙ্গে বিএমএ’র দফতর সম্পাদক অধ্যাপক ডা. শেখ মো. শহীদ উল্লাহ গণমাধ্যমকে জানান, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার ৪২ দিনের মাথায় ১০৪ চিকিৎসকসহ দুই শতাধিক স্বাস্থ্য এ রোগটিতে আক্রান্ত হয়েছেন। এভাবে চলতে থাকলে কিছুদিন পর করোনা রোগীসহ অন্যান্য রোগীদেরও চিকিৎসা দেয়ার মতো চিকিৎসক পাওয়া কঠিন হয়ে পড়বে। প্রসঙ্গত, দেশে এ পর্যন্ত ২ হাজার ৪৫৬ জন মানুষ করোনাভাইরাসের সংক্রমিত হয়েছেন। প্রতিদিন এই সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে এই ভাইরাসের সংক্রমিত হয়ে ৯১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ্ হয়েছেন ৭৫ জন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

শুক্রবার চালু হচ্ছে মেট্রোরেলের নতুন দুই স্টেশন

সারা দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৫

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ন-গ্ন-দে-হে নারীদের করোনার টিকা প্রদান ও ফাঁকে ফাঁকে ধূমপান

বন বিভাগের চিঠির তোয়াক্কা করলেন না মিল মালিক ,বন্ধ হয়নি বদরগঞ্জ বাজারে অবৈধভাবে গড়ে উঠা স’মিলের কার্যক্রম

শৈলকুপার ইউপি সদস্য প্রবাসে, ভাতা উত্তোলন করছেন ইউপি সচিব

ঝিনাইদহে ১০৭ ইটভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ নিবন্ধন রয়েছে ১৮ টির

গাইবান্ধায় কেন্দ্র সচিবসহ ২১ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত সৈনিক বহুমুখী কল্যাণ সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণ

মাউশির সাবেক ডিজির সম্পদের বিবরণী চেয়ে দুদকের নোটিশ