crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সার পরিস্থিতি মনিটরিং এর জন্য নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৮, ২০২২ ৯:১৬ অপরাহ্ণ
সার পরিস্থিতি মনিটরিং এর জন্য নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

সার পরিস্থিতি মনিটরিং এর জন্য কৃষি মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষ আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাজ করবে।

কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণের সমন্বয়ে এই নিয়ন্ত্রণ কক্ষ সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। সার বিষয়ক যে কোন প্রয়োজনে নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। ফোন নম্বর ব্যস্ত থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়ার অনুরোধ করা হলো।

নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের নাম ও ফোন নম্বর হলো: কৃষি মন্ত্রণালয়ের উপ-প্রধান শেখ বদিউল আলম, ০১৭১৩৫৯৩৪৮৭, গবেষণা কর্মকর্তা মো. নূরুন্নবী ০১৭১৬৪৬২২৭৭, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (সার) আমিনুল ইসলাম, ০১৭২৪২৪৫৩৫৪ এবং অতিরিক্ত উপপরিচালক খন্দকার রাশেদ ইফতেখার ০১৮১৪ ৯৪৭০৫৪।

উল্লেখ্য, চাহিদার বিপরীতে দেশে সব রকমের সারের পর্যাপ্ত মজুত রয়েছে। বর্তমানে (২৫ আগস্ট) ইউরিয়া সারের মজুত ৬ লাখ ৫৬ হাজার মেট্রিক টন, টিএসপি ৩ লাখ ৯৪ হাজার টন, ডিএপি ৮ লাখ ২৩ হাজার টন, এমওপি ২ লাখ ৭৩ হাজার টন। সারের বর্তমান মজুতের বিপরীতে আমন মৌসুমে (আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত) সারের চাহিদা হলো ইউরিয়া ৬ লাখ ১৯ হাজার টন, টিএসপি ১ লাখ ১৯ হাজার টন, ডিএপি ২ লাখ ২৫ হাজার টন, এমওপি ১ লাখ ৩৭ হাজার টন।

বিগত বছরের একই সময়ের তুলনায়ও সারের বর্তমান মজুত বেশি। বিগত বছরে এই সময়ে ইউরিয়া সারের মজুত ছিল ৫ লাখ ৮৯ হাজার মেট্রিক টন, টিএসপি ২ লাখ ২৭ হাজার টন, ডিএপি ৫ লাখ ৫৬ হাজার টন এবং এমওপি ১ লাখ ৯৬ হাজার টন।

বিসিআইসির প্রতিবেদন অনুযায়ী চলতি বছর ২৭ আগস্ট পর্যন্ত ইউরিয়া সার বিক্রি হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৭৮৯ মেট্রিক টন, যা বিগত বছরের একই সময়ের তুলনায় ৩২ হাজার ৬০০ টন বেশি। বিগত বছর এই সময়ে ইউরিয়া সার বিক্রি হয়েছিল ৩ লাখ ৬৫ হাজার ১৭৯ টন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দিতে সাংবাদিকের উপর স’ন্ত্রাসী হা’মলা

দাউদকান্দিতে সাংবাদিকের উপর স’ন্ত্রাসী হা’মলা

ঝিনাইদহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অংশীজনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

হোমনা থেকে যা নিয়ে গেলেন সদ্য বিদায়ী ইউএনও রুমন দে

হোমনা থেকে যা নিয়ে গেলেন সদ্য বিদায়ী ইউএনও রুমন দে

পাবনা জজকোর্ট প্রাঙ্গণে বিচার নিস্পত্তি মামলার ৬ শতাধিক মাদকসহ আলামত ধ্বংস!

জামালপুরে অসহায় যাদু শিল্পীদের পাশে দাঁড়ালেন যাদুকর ফয়সাল খান

কেএমপি’র মা’দক বিরোধী অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র মা’দক বিরোধী অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

রাসুল (স.) কে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে ডোমারে বি’ক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রাসুল (স.) কে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে ডোমারে বি’ক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আধুনিক বিশ্বে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রদান করা হয় বেতন আর এমপিওভুক্ত বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রদান করা হয় অনুদান !

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: পরিকল্পনা উপদেষ্টা

ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট পেপার