crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সানোফি’র বিদায়ের ঘন্টায় ১ হাজার পরিবারের পথে বসার আশঙ্কা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৫, ২০১৯ ৩:৪৯ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : ফরাসি বহুজাতিক ওষুধ কোম্পানি সানোফির ১ হাজার পরিবার আজ পথে বসার দ্বারপ্রান্তে। একাধিক দেশীয় ও বিদেশি পত্রিকায় প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে জানা গেছে যে, বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সানোফি বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধ করার নির্দেশনায় এদেশের সানোফিতে কর্মরত এক হাজার পরিবার পথে বসার উপক্রম হয়েছে। ফরাসি কোম্পানি সানোফি এদেশে ব্যবসা গুটানোর ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের অকালে চাকরীচ্যুত হওয়ার কারণে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত থাকলেও ভারতীয় কান্ট্রি চেয়ার এবং এদেশীয় কিছু উচ্চপদস্থ কর্মকর্তারা তারা নিজেদের পকেট ভারী করার পায়তারায় এবং কিছু উচ্চপদস্থ কর্মকর্তার আন্তরিকতার অভাবে এক হাজার পরিবার তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার আশংকা করছে। কিছুদিন পূর্বে কালেরকন্ঠ পত্রিকায় সানোফির পক্ষে বাংলাদেশের এম ডি মঈন উদ্দিন মজুমদার জানিয়েছেন, এদেশের বিপণনব্যবস্থা অনৈতিক। ওষুধ কোম্পানিগুলো তাদের ওষুধ চালানোর জন্য ডাক্তারদেরকে বড় অঙ্কের কমিশন ও উপহারসামগ্রী দিতে হয়, তবেই শুধু ডাক্তাররা রোগীদের ওই কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করে থাকেন। কিন্তু এ ধরনের মার্কেটিং সানোফির বৈশ্বিক নীতি অনুমোদন করে না। ডাক্তারদের ঘুষ দেওয়া ছাড়া এ দেশে মার্কেটিং হয় না। তাই তারা বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এভাবে ডাক্তারদেরকে দোষারোপ করায় সারা দেশের ডাক্তারদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এভাবে ডাক্তারদের দোষারোপ করে ব্যবসা গুটানোর সিদ্ধান্তে এদেশের ১ হাজার পরিবারেরর মধ্যে চরম হতাশা বিরাজ করছে এবং তাদের ন্যায্য অধিকার ও পাওনা থেকে বঞ্চিত হওয়ার আশংকায় রয়েছে। ফলে এদেশের ১হাজার পরিবার পথে বসার দ্বারপ্রান্তে। এই বিষয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ফরাসি রাষ্ট্রদূত, বিদেশি বিনিয়োগকারী শিল্প বণিক সমিতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপ কামনা করছি। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু কর্মকর্তা-কর্মচারী এ আবেদন করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহে গুণীজনদের সংবর্ধনা প্রদান

ময়মনসিংহে গুণীজনদের সংবর্ধনা প্রদান

হোমনায় বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার

ডোমারে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশে করোনায় আরও ৬০ জনের মৃত্যু, নতুন শনাক্ত প্রায় ৪ হাজার

কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি, ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে থানায় জিডি

ঝিনাইদহে করোনা প্রতিরোধে পুলিশের চেকপোস্ট

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বীরাঙ্গনা জয়গুননেছার পুষ্পমাল্য অর্পণ

নাসিরনগরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

ভেড়ামারায় হ-ত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে লা-শ নিয়ে মানববন্ধন