crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরিষাবাড়ীতে পৃথক ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে আহত-১৮

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৫, ২০২০ ৩:১১ অপরাহ্ণ


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃ
জামালপুরের সরিষাবাড়ীতে গ্রাম্য শালিসসহ পৃথক ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে ১৮ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার উপজেলা ভাটারা ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামে ও উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া জামে মসজিদ মাঠে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলা ভাটারা ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের আমেজ বেপারীর ছেলে আসাদ এর সাথে একই গ্রামের মৃত তছের শেখ এর ছেলে হারুন এর সাথে ৪৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধ মীমাংসার জন্য আজ মঙ্গলবার আসাদের বাড়ীতে ফুলবাড়ীয়া গ্রামের মাতাব্বর রফিকুল ইসলামের সভাপতিত্বে গ্রাম্য শালিস বসে। শালিসের সিদ্ধান্ত মেনে নেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে কথাকাটাকাটির একপর্যায়ে আসাদের লোকজনের লাঠি-শোঠা নিয়ে হারুনের লোকজনকে মারপিট করে।এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতরা হলেন – হারুন(৪৫)দিপা(৩৫)দিপু(২২)অপু(১২)শাবানা(৩০) ফিরাতে এসে জবেদা(৩৮),আসাদ(৩৮) আহত হয়। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকীদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

  অপরদিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামের মৃত নাহের আলীর মেয়ে রাশেদার তালাক নেয়াকে কেন্দ্র করে একই গ্রামের পাশের বাড়ীর নুরুল ইসলামের স্ত্রী আছিরনের সাথে ও রাশেদার ভাবী সনেকার সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে তাদের মাঝে হাতাহাতি হয়।এ ঘটনায় পাশের বাড়ীর আমিনুল প্রতিবাদ করায় সনেকা তার লোকজন শহীদ আলী প্রতিবাদকারী আমিনুলের ওপর লাঠিশোঠা দিয়ে মারপিট করে।এক পর্যায়ে প্রতিবাদকারী আমিনুলের লোকজন মৃত নাহের আলীর শহিদ মিয়ার বসত ঘর ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটায়।এ ঘটনায় উভয় পক্ষের-১০ জন আহত হন।
আহতরা হলেন-আমিনুল ইসলাম(৩৩) ময়না(২৫)নিশা(১৮)রওশন আরা(৫০) বিলাত আলী(৬০)সনেকা(৩৩)ঝর্না(৩০)সুম্মিতা(১৪)শাহিনা(২০) নুরুল ইসলাম(৫৫)আহত হয়।গুরুতর আহত ময়না(২৫)কে জামালপুর জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক। উভয় ঘটনাস্থল সরিষাবাড়ী থানা পুলিশ পরির্দশন করেছেন।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা

ডোমার হরিণচড়ায় মসজিদের দ্বি-তল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঝিনাইদহে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জান্নাতে যাওয়ার কতিপয় সহজ ও গুরুত্বপূর্ণ আমল

জান্নাতে যাওয়ার কতিপয় সহজ ও গুরুত্বপূর্ণ আমল

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ায় অসহায় ছলেমানের পাশে ছাত্রনেতা চয়ন

চকরিয়ায় বিধবা নারীর ৪০ বছরের দখলীয় জায়গা দখল ও হুমকি প্রদান

ডোমারে অপহরণ করে স্কুল ছাত্রীকে বিয়ে, অপহরণকারীসহ কাজী গ্রেফতার

ডোমারে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর ও জমি উপহার পেলেন ৭৮টি পরিবার

মেঘনার সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ জনের জরিমানা