crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৫৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

২৮ ফেব্রুয়ারির মধ্যে সারাদেশে নদী দখলকারীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে- জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ৩:২২ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড.মুজিবুর রহমান হাওলাদার বলেছেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে সারাদেশে নদী দখলকারীর চূড়ান্ত তালিকা অনলাইন ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হবে। তাদের নাম প্রকাশ হলে তারা লজ্জা পাবে, সমাজ তাদের ঘৃণা করবে। নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়ার ইউনিয়নের শেওটগাড়ী গ্রামে দেওনাই নদীর (হরিণচড়া- লক্ষীচাপ) পাড়ে শনিবার দিনব্যাপী দেওনাই নদীর (হরিণচড়া- লক্ষীচাপ) উদ্ধার উৎসব-২০১৯ খ্রিঃ এ তিনি এসব কথা বলেন। রিভাইন পিপলস এর পরিচালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদের সভাপতিত্বে এ উৎসবে স্বাগত বক্তব্য রাখেন রিভাইন পিপলস দেওনাই নদী সুরক্ষা কমিটির আহবায়ক আব্দুল ওয়াদুদ। এ ছাড়াও জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষনিক সদস্য আলাউদ্দিন,নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহিনুল আলম, জেলার পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুইয়া, ডোমার উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ওমর ফারুক, ডোমার থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায়, সাংবাদিক (ডিবিসি) ও উন্নয়ন কর্মী নাজমুল ইসলাম নিশাত প্রমুখ।

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার আরো বলেন, যারা নদী জবর দখল করেছেন তাদের প্রতি ঘৃণা ও নিন্দা জানাই। বর্তমান প্রধানমন্ত্রীর সময়েই নদী রক্ষা আইন উপস্থাপন ও পাশ হয়েছে এ জন্য বঙ্গবন্ধু কন্যাকে ধন্যবাদ জানাই। নদীর সকল সম্পদ কোন ব্যক্তি বা গোষ্ঠির নয় যেদিন থেকে জমি ভেঙ্গে নদী হয়, সেদিন থেকেই ওটি রাষ্ট্রের। তবে ৩০ বছরের মধ্যে জেগে উঠলে নিয়ম অনুসারে কালেক্টর মনে করলে ফেরত পাবে। দেওনাই নদীর ৮কিলোমিটার নদীকে জলাশয় হিসাবে যারা রির্পোট দিয়েছেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে। তারা ফৌজদারী অপরাধ করেছেন। আমরা খুব তাড়াতাড়ি হটলাইন খুলতে যাচ্ছি। কোথাও নদী দখল হলে সাথে সাথে জানাবেন, নদী আমাদের গর্ভ। এটা কৃষি,মাছ ও পরিবেশ ঠিক রাখে। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃৃতিক অনুষ্ঠান ও নদীর বর্তমান অবস্থা বিষয়ে চিত্র প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, দেওনাই নদীটি নীলফামারীর সদর উপজেলা লক্ষীচাপ ও ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের ওপর দিয়ে দীর্ঘদিন থেকে প্রবাহিত হয়ে আসছিল । কিন্তু লক্ষীচাপের সবুজপাড়া মৎস্য সমিতির নামে নদীটির এক অংশে মাছ ছেড়ে দিয়ে পুরো অংশটি দখল করে নেয় ২০১৭ সালে।এ নিয়ে ঊভয় পাড়ের মানুষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। যা দফায় দফায় দুই পাড়ের মানুষের মধ্যে সংঘর্ষ ও মামলায় পর্যন্ত গড়ায়। নদীটি উন্মুক্ত করার আন্দোলন চলছিল তখন থেকেই।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কাল থেকে সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

কুমিল্লায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্প পরিদর্শনে জেলাপ্রশাসক

কুমিল্লায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্প পরিদর্শনে জেলাপ্রশাসক

হোমনায় ১০ বছরের সা’জাপ্রাপ্ত আসামিসহ গ্রে’ফতার ৮

হোমনায় ১০ বছরের সা’জাপ্রাপ্ত আসামিসহ গ্রে’ফতার ৮

গুজব হতে বিরত থাকুন, গুজব প্রচারকারীদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিন : ইউএনও হোমনা

হোমনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দেওয়ানগঞ্জে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মেরে বরখাস্ত হলেন পৌর মেয়র

ডোমারে চুরি যাওয়া ট্যাব উদ্ধার, চোর গ্রেফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

স্কুলছাত্রী সুমনা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে রংপুরে মানববন্ধন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার