crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরিষাবাড়িতে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৬, ২০২০ ৮:২০ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। ৬ ডিসেম্বর রবিবার দুপুরে মৃত্যুদণ্ডের আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো.জুলফিকার আলী খাঁন । এসময় দণ্ডাদেশে আসামীকে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন।একই মামলায় ৪৪৮ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করে আদালত।

সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ আগস্ট সরিষাবাড়ী উপজেলার রুদ্র বয়ড়া গ্রামে শামছুল হকের ছেলে সেজনু মনির তার ছোট ভাই সুমনকে ব্যবসার দায়িত্ব না দিয়ে মামা শ্বশুরকে দায়িত্ব দেয় । এতে ছোট ভাই সুমন ক্ষুদ্ধ হয়ে সকালে ঘুমন্ত অবস্থায় বড় ভাই সেজনুকে কুপিয়ে মারাত্নকভাবে আহত করে । পরে তার চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেজনুর মৃত্যু হয় । এই ঘটনায় নিহতের স্ত্রী শাহান শারমিন বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন । পুলিশ আসামী সেজনুকে গ্রেফতার করলে সে বড় ভাইকে কুপিয়ে আহত করার কথা স্বীকার করে স্বীরোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলার ২২ জন স্বাক্ষীর মধ্যে ১৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে একমাত্র আসামী সুমনের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ৩০২ ধারার অপরাধে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রাষ্ট্রপক্ষের মামলাটি পরিচালনা করেন (পিপি) পাবলিক প্রসিকিউটর অ্যাড.নির্মল কান্তি ভদ্র।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহসহ সারাদেশে ধ র্ষ ণ ও নারীর প্রতি স হিং স তা র প্রতিবাদে মানববন্ধন

নীলফামারীতে নাশকতার মামলায় জামায়াতের আমিরসহ ২৮ জন কারাগারে

বিমান বাহিনীকে আরো যুগোপযোগী করা হচ্ছেঃ প্রধানমন্ত্রী

ঘোড়াঘাটে রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরিষাবাড়ীতে প্রতিশ্রুত রাস্তাটি বাস্তবায়ন না হওয়ায় পৌর নাগরিকদের মাঝে সমালোচনার ঝড়

দেশবাসীকে যে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী

পুঠিয়ায় গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

ডোমার বিশিষ্ট ব্যবসায়ী হারুক এর দাফন সম্পন্ন

দিনাজপুরে ডিএনসির অভিযানে ফেন্সিডিল উদ্ধার

পঞ্চগড়ে বিশ্বনবীকে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে বি’ক্ষোভ সমাবেশ

পঞ্চগড়ে বিশ্বনবীকে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে বি’ক্ষোভ সমাবেশ