crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:০৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরিষাবাড়ীতে হোমিওপ্যাথি ঔষধের আড়ালে দেশীয় ‘মদ’ তৈরির উপাদানসহ আটক-২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৪, ২০২১ ৯:১৩ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম>>
জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার  বাউশি ও শিমলা বাজারে হোমিওপ্যাথিক ঔষধের দোকানে অভিযান চালিয়ে দেশীয় মদ তৈরীর উপকরণ হিসেবে ৯০% এ্যালকোহলযুক্ত ১৩২ বোতল হোমিও মেডিসিন জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
এছাড়া এ ঘটনায় দু’জনকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ওসি ডিবির তত্ত্বাবধানে এস আই(নিঃ) মো শফিকুল ইসলামের নেতৃত্বে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল এই অভিযানে অংশগ্রহণ করেন।
আটককৃতরা হলো সরিষাবাড়ির বাউশি দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল গণি মিয়ার ছেলে সহিদুর রহমান (৪৭) ও শিমলা বাজার এলাকার মৃত সুনীল চন্দ্র ঘোষের ছেলে শ্রী আশুতোষ ঘোষ টোকন (৫০)।
৩ অক্টোবর ২০২১ রবিবার বিকেলে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, আটককৃতরা হোমিওপ্যাথিক ঔষধের ব্যবসার আড়ালে দেশীয় ‘মদ’ তৈরীর উপকরণ হিসেবে homoeopathic potency medicine, china off icinalis-30 এ্যালকোহল বিক্রি করে আসছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ির বাউশি বাজারের সাহিত্য হোমিও হল এবং শিমলা বাজারের শিমলা হোমিও হলে অভিযান চালিয়ে ১৩২ বোতল এ্যালকোহলযুক্ত দেশীয় ‘মদ’ তৈরীর উপকরণ জব্দ করা হয়। এলাকার উঠতি বয়সের যুবকেরা এগুলো ক্রয় করে মাদক হিসেবে গ্রহণ করতো।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আইনজীবী সাইফুল হ’ত্যার প্রতিবাদে জামালপুরে আইনজীবীদের বিক্ষোভ

দেশে করোনায় আরও ২১৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯,৩৬৯

নেত্রকোনায় ট্রলার ডুবিতে ১০ জনের মরদেহ উদ্ধার

নেত্রকোনায় ট্রলার ডুবিতে ১০ জনের মরদেহ উদ্ধার

ডোমারে কিশোরী কন্যাকে যৌনপল্লীতে বিক্রির দায়ে পিতা ও দেহব্যবসায়ী শিল্পী আটক

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

দিনাজপুরে জেএসকেএস’র উদ্যোগে দলিত জনগোষ্ঠীর জন্য উপযোগী পরিবেশ সৃষ্টিতে সমন্বয় সভা

দাউদকান্দিতে বাস খাদে পড়ে নারী-শিশুসহ আহত ৪০, নিহত ১

ভোলা জেলা পুলিশ ফুটবল টুর্ণামেণ্ট-২০২০ এর শুভ উদ্বোধন

জামালপুরে করোনায় নতুন আরও ২২জনসহ সর্বমোট ১০৩ জন শনাক্ত

হোমনা উপজেলার আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদের ত্রাণ সামগ্রী বিতরণ