crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরকারি প্রাথমিকের সব শিক্ষকরা বেতন পাবেন ১৩তম গ্রেডে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৩, ২০২১ ৯:৩৯ অপরাহ্ণ

 

অনলাইন ডেস্কঃ এখন থেকে ১৩তম গ্রেডে বেতন পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষকরা। ফলে সরকারি সব শিক্ষকরা ১৩তম গ্রেডে ১১০০০-২৬৫৯০ টাকা বেতন পাবেন। এক্ষেত্রে সরকারি শিক্ষাগত যোগ্যতাও শিথিল করা হয়েছে।

আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯ জারির পূর্বে নিয়োগ পাওয়া শিক্ষকদের মধ্যে যারা এখনো কর্মরত আছেন, তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলপূর্বক বেতন গ্রেড নির্ধারণে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।

গত বছরের অক্টোবরে শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জাতীয় বেতন কাঠামোর ১৩তম গ্রেডে উন্নীত করার নির্দেশনা দিয়ে আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।  যা আগে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন গ্রেড-১৪ (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং বেতন গ্রেড-১৫ (প্রশিক্ষণ বিহীন) ছিল।

কিন্তু এই নির্দেশনার পরে নিয়োগবিধি ও যোগ্যতার কারণে বেতন নির্ধারণ করতে গিয়ে জটিলতা দেখা দেয়। তাতে অসংখ্য শিক্ষক বৈষম্যের শিকার হচ্ছিলেন। নতুন আদেশ জারি হওয়ায় এখন আগের নিয়োগবিধি অনুযায়ী যারা সহকারী শিক্ষক হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন, তারাও শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে বেতন গ্রেড-১৩ এর সুবিধা পাবেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে দুই দালালসহ আটক ৫

ডোমারে বিদেশ নেয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিলো ২ প্রতারক

সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা: মির্জা ফখরুল

জগন্নাথপুরে শীতবস্ত্র বিতরণ

রংপুরে বেনুঘাট উত্তরপাড়া ফোরকানিয়া মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হোমনায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করলেন সেলিমা আহমাদ মেরী এমপি

জামালপুরের মেলান্দহে অনলাইন ক্যাসিনোর ৫ জুয়াড়ি আটক

নাসিরনগরে ধান কাটার মেশিনের নীচে পড়ে শিশুর মৃ’ত্যু

নাসিরনগরে ধান কাটার মেশিনের নীচে পড়ে শিশুর মৃ’ত্যু