crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে প্রথমবারের মত চারুকলা ও আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১১, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ

 

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি :
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পঞ্চগড়ে প্রথমবারের মত চারুকলা ও আইসিটি বিষয়ের প্রথম পর্বের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বোর্ডের অধীনে বোদা উপজেলার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান গ্রীণল্যান্ড চারুকলা ইন্সটিটউটের ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পঞ্চগড় টেকনিক্যাল স্কুল ও কলেজ ভ্যেনুতে অনুষ্ঠিত আটটি বিষয়ে ৮০০ নম্বরের এই পরীক্ষা রবিবার (১০ নভেম্বর) শেষ হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আশা এই পরীক্ষায় পাশের পর আগামীতে বিভিন্ন এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষা এবং আইসিটি শিক্ষক হিসেবে শিক্ষকতা করতে পারবেন।

পরিচালক আলিয়ার রহমান জানান, ‘পঞ্চগড়ে প্রথমবারের মত চারুকলা বিষয়ে স্নাতক পাশের পর বেকার নারী- পুরুষরা অমাদের প্রতিষ্ঠানে অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সে অধ্যয়ন করছেন। আশা করি, চূড়ান্ত পর্বের পরীক্ষায় পাশের পর তারা চাকুুরি ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবেন। কারণ দেশের প্রতিটি স্কুল -কলেজ এমনকি মাদ্রাসাগুলোতেও একজন আর্ট শিক্ষক প্রয়োজন। সারা বাংলাদেশে প্রায় ৪৫ হাজার ফাইন আর্ট শিক্ষকের প্রয়োজন রয়েছে। পরিবারের কাজের ফাঁকে নারীরাও এই কোর্সে অধ্যয়ন করছেন।’

জানা যায়, ২০২৩ সালে বোদার বাইপাস ওয়াইমোড় সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত গ্রীণল্যান্ড চারুকলা ইন্সটিটউটে ফাইন আর্ট ও আইসিটি এই দু’টি বিষয়ে কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদন লাভ করে যার কোড ১১০৭৭। চলতি বছরের জানুয়ারি মাসে ফাইন আর্টে ৬০ জন ও আইসিটি শিক্ষায় ২০ জন নারী- পুরুষ শিক্ষার্থী ভর্তি হয়ে অধ্যয়ন শুরু করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন কেএমপি’র কমিশনার

ডিমলায় তিন ইউনিয়নের নির্বাচনে ১৪৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রংপুরে পাটের বাম্পার ফলন ও ন্যায্য মূল্য পাওয়ায় পাট চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

হোমনায় পুলিশের অভিযানে ৭ বছরের সাজপ্রাপ্ত ৮ মামলার আসামী গ্রেফতার

ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধনের ওপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

ফিলিপনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ প্রতিনিয়ত জনসচেতনতায় কাজ করছেন

এনআইডি হারালে আর পোহাতে হবেনা জিডি করার ঝামেলা

মেঘনায় সার্কেল এএসপি’র নেতৃত্বে শিশু রিফান হত্যার রহস্য উদ্ঘাটন, আসামী গ্রেফতার

আটোয়ারী সাব রেজিস্ট্রি অফিসে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

কুষ্টিয়ায় চোরাই গরুসহ চোর আটক