crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৪২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরকার বিচার বিভাগের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে : রাষ্ট্রপতি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৯, ২০২১ ৯:৩০ অপরাহ্ণ

 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ফাইল ছবি

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘সরকার বিচার বিভাগের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে।দেশে মামলার পরিমাণ দিন দিন যে হারে বাড়ছে, তা আয়ত্তের মধ্যে আনতে হলে বিচারকদের আরও বেশি কাজ করতে হবে।’

রাষ্ট্রপতি বলেন, ‘রায়ের কপি পেতে বিচারপ্রার্থীদের যেন আদালতের বারান্দায় ঘুরতে না হয় সে বিষয়ে বিচারকদের খেয়াল রাখতে হবে।’

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস-২০২১’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

মামলা ব্যবস্থাপনায় গতিশীলতা আনার নির্দেশ দিয়ে আবদুল হামিদ বলেন, দেশের সব আদালতের কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে। এতে বিচার কার্যক্রমে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট যেহেতু কোর্ট অব রেকর্ড সেহেতু এর সব নথি ডিজিটাল নথিতে পরিণত করার উদ্যোগ নিতে হবে এবং মামলা দায়ের থেকে রায় ঘোষণা পর্যন্ত সব কার্যক্রমকে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের ব্যবস্থা করাও জরুরি। ইতোমধ্যে সুপ্রিম কোর্টে অনলাইন কজলিস্ট চালু হয়েছে এবং অনলাইন বেল কনফারমেশন ব্যবস্থা কার্যকরভাবে চলছে।

এসময় উন্নয়নের এ ধারা অব্যাহত রেখে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রয়াস চালিয়ে যাওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমার মিরজাগঞ্জ হাটের বিষয়ে যুবলীগ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি অভিযোগের তদন্তে আহবায়ক রিমুন

পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হরিণাকুন্ডুতে বিট পুলিশিং কার্যক্রম শুরু

ঝিনাইদহে সাবেক নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

ঝিনাইদহে সাবেক নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

বিগত সরকারের আমলে ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও সিভিল প্রশাসনের যেসব কর্মকর্তাকে বিএনপি-জামায়াত আখ্যা দিয়ে চাকরিচ্যুত, পদোন্নতি বঞ্চিত, বাধ্যতামূলক অবসর প্রদানসহ নানাভাবে হয়রানি করা হয়েছে তাদেরকে পুনরায় চাকুরিতে বহাল করা হোক

বিগত সরকারের আমলে ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও সিভিল প্রশাসনের যেসব কর্মকর্তাকে বিএনপি-জামায়াত আখ্যা দিয়ে চাকরিচ্যুত, পদোন্নতি বঞ্চিত, বাধ্যতামূলক অবসর প্রদানসহ নানাভাবে হয়রানি করা হয়েছে তাদেরকে পুনরায় চাকুরিতে বহাল করা হোক

সাধারণ ক্ষমায় নীলফামারীর কারাগার থেকে মুক্তি পেলেন ১৮ বন্দি

চকরিয়ার তিন পদে ৫৮৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ঝিনাইদহে বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সং-ঘ-র্ষ, গ্রেফতার ৫

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

নাসিরনগরে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কুমিল্লায় চিকিৎসক হ’ত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন