crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২০, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের সাত অঞ্চলের নদীবন্দরকেও সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) আবহাওয়া অধিদপ্তর সমুদ্রবন্দর ও দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায়।

আবহাওয়া অফিস জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চার সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এরআগে, পূর্বাভাসে বলা হয়, দেশের সাতটি অঞ্চলে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস রয়েছে।

এছাড়া, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুরে “আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট” এর আনুষ্ঠানিক উদ্বোধন

কুষ্টিয়ার সদর উপজেলায় ঈদ উপলক্ষে ত্রাণ বিতরণ করলেন আতাউর রহমান আতা

ডোমারে চাঁন্দখানা বিএসসি মাস্টার পাড়া বায়তুল নূর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

১২ ফেব্রুয়ারির মধ্যে আসা পোস্টাল ভোটগুলোই গণনায় অন্তর্ভুক্ত করবে ইসি

ভয়াবহ করোনায় কোটচাঁদপুরের একমাত্র সরকারি আবাসনের ১৬ টি পরিবারে নেই ত্রাণ!

চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনারের মতবিনিময়

নারীর ক্ষমতায়নে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ-স্থানীয় সরকার মন্ত্রী

নারীর ক্ষমতায়নে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ-স্থানীয় সরকার মন্ত্রী

কেন্দুয়ার প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা আনিছুর রহমান আর নেই

কেন্দুয়ার প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা আনিছুর রহমান আর নেই

শাজাহানপুরে ছয় বছরের শিশু ধর্ষিত