crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সমকালের মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১২, ২০২২ ৮:১২ অপরাহ্ণ
সমকালের মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস

 

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

“ছোট দলগুলোর প্রস্তাবে ঘুরেফিরে তিন নাম” শিরোনামের খবরে সমকাল মিথ্যাচার করেছে মর্মে দাবি করেছে বাংলাদেশ কংগ্রেস। আজকে প্রকাশিত এ খবর মিথ্যাচারে ভরা মর্মে প্রতিবাদ করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাড. মোঃ ইয়ারুল ইসলাম।

বিবৃতিতে অ্যাড. ইয়ারুল ইসলাম বলেছেন, উক্ত খবরের মাধ্যমে দেশের সম্মানিত ব্যক্তিদেরকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। খবরে বলা হয়েছে একজন সাবেক বিচারপতি ও অন্যরা ছোট দলগুলির দ্বারা তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

নিবন্ধিত এসব রাজনৈতিক দলগুলিকে ঢালাওভাবে সাইনবোর্ড সর্বস্ব বলা হয়েছে যা চরম অবমাননাকর। উক্ত খবরে বলা হয়েছে, সার্চ কমিটিতে নাম জমা দেওয়া প্রতিটি দলের সঙ্গে কথা বলেছে সমকাল। এটা নির্লজ্জ মিথ্যাচার। বাংলাদেশ কংগ্রেসের সাথে সমকালের কোন সাংবাদিক যোগাযোগ করেননি।

বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাড. কাজী রেজাউল হোসেনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তিনি বলেছেন, “তাদের পাশের লোকজন বলতে পারবে কার কার নাম প্রস্তাব করা হয়েছে।” এটাও চরম মিথ্যাচার। তাঁর সাথে সমকালের কারও কথা হয়নি।

উল্লেখ্য’ বাংলাদেশ কংগ্রেস গত বৃহস্পতিবার দলের চেয়ারম্যান ও মহাসচিব স্বাক্ষরিত দলীয় প্যাডে দশ জনের নাম মন্ত্রী পরিষদ বিভাগে জমা দিয়ে গণমাধ্যমে প্রেস রিলিজ দিয়ে জমাকৃত সব নাম দেশবাসীকে জানিয়ে দেয়, যা ওই দিন একাধিক অনলাইন পত্রিকা ও শুক্রবারে কিছু প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করা হয়। উক্ত নাম দেখে শুক্রবারে হয়ত অন্য কোন দল কিছু নাম নিতে পারে বা তাদের প্রস্তাবের সাথে মিলে যেতে পারে।

বাংলাদেশ কংগ্রেস যে দশজনের নাম দিয়েছে আগেই তাদের সবার সম্মতি ও জীবনবৃত্তান্ত নেয়া হয়েছে। কোন বিশেষ দল বা মহলের নির্দেশনায় এসব নাম জমা দেওয়া হয়নি মর্মে অ্যাড. মোঃ ইয়ারুল ইসলাম দাবি করেন। এ ধরনের অপ-সাংবাদিকতা গণমাধ্যম সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি করবে বলে তিনি মনে করেন।

বাংলাদেশ কংগ্রেস নিবন্ধনের সকল শর্ত পুরণ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের রায় অনুসারে নিবন্ধন নিয়েছে এবং ২০১৯ সালে নিবন্ধন পাওয়ার পর প্রায় সব উপনির্বাচন ও স্থানীয় নির্বাচনে অংশ গ্রহণ করে। সম্প্রতি নির্বাচন কমিশন গঠনে আইন প্রনয়ণের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করা ছাড়াও হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে দলটি। সুতরাং বাংলাদেশ কংগ্রেসকে ঢালাওভাবে সাইনবোর্ড সর্বস্ব দল বলার তীব্র প্রতিবাদ করা হয়েছে বিবৃতিতে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তিতাসের কৃতী সন্তান মিঠু ঢাকা মহানগর (উঃ)ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত

হোমনায় ট্রাক্টরচাপায় ১ শিশু নিহত, আহত ১

ডোমার উপজেলা পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল

ঢাকা ৭ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী হাজী রিয়াজ উদ্দিন মনির কামরাঙ্গীরচ‌রে গণসংযোগ

শ্যামলীতে বকেয়া বেতন-ভাতা ও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দেবেন আমি সেটাই পালন করব : তথ্য প্রতিমন্ত্রী

ডোমারে ভুট্টাক্ষেতের পাশে থেকে অজ্ঞাত পরিচয় যুবকের ম’রদেহ উদ্ধার

ডোমারে ভুট্টাক্ষেতের পাশে থেকে অজ্ঞাত পরিচয় যুবকের ম’রদেহ উদ্ধার

পুঠিয়ায় সড়কের পাশে ৩০০ গাছের চারা রোপণ

নীলফামারীতে অসহায় হয়ে পড়া বেঁদে পরিবারের পাশে জেলা প্রশাসন