crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সততা ও জনতার ভালবাসাই আমার মূল শক্তিঃ মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৫, ২০২০ ৮:৫৭ অপরাহ্ণ


তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) থেকেঃ

আওয়ামী লীগের মেয়র মনোনয়ন প্রত্যাশী মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ বলেছেন, ক্ষমতা, পেশীশক্তি আর টাকা আমার শক্তি নয়। সাহস, সততা ও জনতার ভালবাসাই আমার মূল শক্তি। আসুন সকলে মিলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দুর্নীতি, সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদমুক্ত, অসাম্পদায়িক, সুখী, সুন্দর ও উন্নত সরিষাবাড়ী পৌরসভা গড়ি ।

জামালপুরের সরিষাবাড়ী পৌর শহরের বিভিন্ন সমস্যা সমাধান ও সচল পৌরসভা গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। দিনব্যাপি গণসংযোগ ও মতবিনিময় সভায় এসব চ্যালেঞ্জ ও তা মোকাবেলার কথা বলেন- সরিষাবাড়ী আসনের সাবেক দুই দুইবারের জাতীর সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সাবেক ৪৮ বছরের সফল সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আব্দুল মালেক সাহেবের কনিষ্ঠ ছেলে সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি, সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক, সরিষাবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ।

আসন্ন পৌর সভা নির্বাচনে মেয়র প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ আজ শুক্রবার পৌরসভার বিভিন্ন এলাকার বাউসি বাজার, পপুলার মোড়ে গণসংযোগ ও মত বিনিময় সভা করেন। এ সময় তিনি এলাকার সাধারণ মানুষদের সাথে কুশল বিনিময় করেন। পৌর এলাকার সাধারণ মানুষের দুর্দশা লাঘবে ও জলাবদ্ধতা নিরসনে করনীয়, রাস্তাঘাটসহ সাধারণ মানুষের দুঃখ, দুর্দশার খোঁজ খবর জানতে চান। এ সময় তিনি বলেন, আমরা যেখানেই গণসংযোগ করছি পৌরবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি।

পৌরসভার মেয়র প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ বলেন, রাজনীতি নিজের স্বার্থের জন্য নয়, দেশ ও জনগণের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার নামই রাজনীতি। ক্ষমতা, পেশীশক্তি আর টাকা আমার শক্তি নয়। সাহস, সততা ও জনতার ভালবাসাই আমার মূল শক্তি। আসুন সকলে মিলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দুর্নীতি, সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদমুক্ত, অসাম্পদায়িক, সুখী, সুন্দর ও উন্নত সরিষাবাড়ী পৌরসভা গড়ি ।এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা একান্তভাবে কামনা করি। আমি যদি আপনাদের দোয়া ও সহযোগিতায় নির্বাচিত হতে পারি তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা আর নেত্রীর ডিজিটাল বাংলা গড়ার প্রত্যয় নিয়ে সরিষাবাড়ী পৌর সভাকে মডেল হিসেবে গড়ে তুলব। এ সময় আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

যশোরে ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ মা’দক কারবারি গ্রে’ফতার

পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গী ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি- কুড়িগ্রাম জেলা পুলিশ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে ১৫০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৬

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১১ ব্যবসায়ী গ্রেফতার

জিপিএ ৫ পাওয়া সেই হতদরিদ্র কালীগঞ্জের তপন দাসের পাশে ঝিনাইদহ পৌরসভার মেয়র মিন্টু

অধূমপায়ী ফোরাম (অফ) সংগঠনের আত্মপ্রকাশ 

খুলনায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

হোমনায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীমূলক বই বিতরণ