crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সচিব হলেন ‘বঞ্চিত’ ১১৯ কর্মকর্তা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:
আওয়ামী লীগ সরকারের টানা দেড় দশকের শাসনামলে জনপ্রশাসনে ‘বঞ্চিত’ ১১৯ কর্মকর্তা সচিব পদে পদোন্নতি পেয়েছেন।রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে পদোন্নতির আদেশে সই করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তারা এক বা একাধিক পদে ভূতাপেক্ষ পদোন্নতির তারিখ থেকে বিধি মোতাবেক প্রাপ্যতা অনুযায়ী সব আর্থিক সুবিধাদি পাবেন। কর্মকর্তারা বর্তমান অর্থ বছরে তাদের বকেয়া পাওনাদির ৫০ শতাংশ প্রাপ্য হবেন। অবশিষ্ট ৫০ শতাংশ পরবর্তী অর্থ বছরে (২০২৫-২৬) পাবেন তারা। সংশ্লিষ্ট কর্মকর্তার বয়স ৫৭ (সাতান্ন)/৫৯ (উনষাট) বছর পূর্তি পর্যন্ত সর্বশেষ পদোন্নতিপ্রাপ্ত পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে চাকরিতে বহাল ছিলেন বলে গণ্য হবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবসর উত্তর ছুটি/অবসর প্রস্তুতি ছুটি শেষে অবসরের জন্য নির্ধারিত তারিখে সরকারি চাকরি থেকে অবসরগ্রহণ করেছেন মর্মে গণ্য হবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি মোতাবেক তাদের প্রাপ্যতা অনুযায়ী বকেয়া বেতন-ভাতাদি পেনশন ইত্যাদি সমন্বয়পূর্বক আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। সংশ্লিষ্ট কর্মকর্তার ইতোপূর্বে জারিকৃত পিআরএল/এলপিআর আদেশ এতদ্বারা বাতিল করা হলো। বেতন নির্ধারণের সময় অবসর উত্তর ছুটি/অবসর প্রস্তুতি ছুটি সমন্বয় করতে হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে  সবুজ পাতা সফটওয়্যার ও মোবাইল অ্যাপস এর উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ হবে এনটিআরসিএ এর মাধ্যমে

ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ ইউনিটের কনক কান্তি দাস সভাপতি, জে এম রশিদুল সম্পাদক নির্বাচিত

নীলফামারীর সৈয়দপুরে বিয়ের ৫ মাসে মাথায় নববধূর মৃত্যু!

ময়মনসিংহ সিটি কর্পোরেশন অঞ্চলের স্বাস্থ্য সেবা উদ্বোধন করলেন মসিক মেয়র

ময়মনসিংহ সিটি কর্পোরেশন অঞ্চলের স্বাস্থ্য সেবা উদ্বোধন করলেন মসিক মেয়র

হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কম্বল ও এক্স-রে ফিল্ম অনুদান

হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কম্বল ও এক্স-রে ফিল্ম অনুদান

৫০ বছরের গুনাহ মাফের আমল

মসিক`র ১৩ কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন

মসিক`র ১৩ কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন

দাউদকান্দিতে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু