crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শ্রমিক হত্যার প্রতিবাদে রংপুরে বামজোটের বিক্ষোভ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৯, ২০২১ ৯:২৪ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাবিদ্যুৎ কেন্দ্রে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের গুলিতে ৫ জন শ্রমিক নিহত এবং ৩০ জন আহত হওয়ার প্রতিবাদে ১৯ এপ্রিল সোমবার বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলার উদ্যোগে রংপুর প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতেই পুলিশ বাধা প্রদান করে হুমকি ধামকি দিতে থাকে।

বাধার মুখেই বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) রংপুর সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু তার বক্তব্যে বলেন, সরকারের অপরিকল্পিত লকডাউনের কারণে মানুষ চরম বিপদের মধ্যে পড়েছে। মানুষের ঘরে খাবার নেই, হাতে টাকা নেই। বাঁশখালীতে এস আলম গ্রুপের কয়লাবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিলো। সরকার বেতন আদায়ের ব্যবস্থা না করে মালিকের পক্ষে দাঁড়িয়ে আন্দোলন দমন করার জন্য পুলিশকে দিয়ে গুলি চালিয়ে ৫ জন শ্রমিককে খুন করেছে, ৩০ জনকে আহত করেছে। আমরা বামজোট রংপুর জেলার পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, নিহত শ্রমিকদের পরিবারকে জীবনের আয়ের সমান ক্ষতিপূরণ, আহতদের বিনামূল্যে চিকিৎসা এবং উপযুক্ত ক্ষতিপূরণের জোর দাবি জানাই।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে ৩ প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

পঞ্চগড়ে ৩ প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৫৮৭

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে বর্ডারগার্ড পরিচয়ে স্কুল ছাত্রীর সঙ্গে প্রতারণার দায়ে ৫জনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মকর্তা ছাঁটাইয়ের দাবিতে ফেনীর ফুলগাজীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পাবনায় শিশু চুরির ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার -২

পঞ্চগড়ে চার বছর ধরে বন্ধ থাকা চিনিকল চালুর দাবিতে মানববন্ধন

হোমনায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ হবে এনটিআরসিএ এর মাধ্যমে

শৈলকুপায় একের পর এক বিষধর সাপের দংশনে মৃত্যু বেড়েই চলেছে, ২০ দিনে ৬জনের মৃত্যু!