crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় সড়ক ও জনপথ কর্তৃপক্ষ ও ঠিকাদারের বিরুদ্ধে দুদকের অভিযান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৮, ২০২১ ৮:৩৩ অপরাহ্ণ

 

 

ঝিনাইদহ প্রতিনিধি>>
সড়ক ও জনপথ কর্তৃপক্ষ এবং ঠিকাদারের বিরুদ্ধে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া হতে লাঙ্গলবাঁধ পর্যন্ত ২৬ কি.মি. রাস্তা সংস্কারে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও ‘অনৈতিকভাবে’ রাস্তা কাটার অভিযােগের ভিত্তিতে দুদক সজেকা, যশোর অফিসের সহকারী পরিচালক মোহাঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে বুধবার অভিযান পরিচালনা করেছে দুদক এনফোর্সমেন্ট টিম। দুদক টিম সরেজমিনে উক্ত রাস্তাসহ প্রকল্প এলাকা পরিদর্শন করে এবং কাজের মান যাচাই করেন। সরকারি নিয়ম অনুযায়ী নতুন সামগ্রীর সাথে একটি নির্দিষ্ট পরিমাণ পুরাতন সামগ্রী মিশানোর অনুমোদন আছে। এক্ষেত্রে কাজের অগ্রগতির দালিলিক প্রমাণের সাথে বাস্তব অবস্থার অমিল রয়েছে বলে টিমের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মাণ হয়েছে। সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকৌশলীর মনিটরিংয়ের অভাব পরিলক্ষিত হয়েছে বলে তারা মনে করেন। ঠিকাদারকে কাজের বিপরীতে ইতোমধ্যে প্রায় ১৮ কোটি টাকা প্রদান করা হয়েছে। এক্ষেত্রে প্রাপ্ত সকল তথ্য প্রমাণাদি যাচাইপূর্বক কর্তৃপক্ষের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনা প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছেন নেত্রকোনার এসপি আকবর আলী মুন্সী

বিএনপি- জামাত জনগণের আস্থা হারিয়েছেঃ রেলমন্ত্রী

বিএনপি- জামাত জনগণের আস্থা হারিয়েছেঃ রেলমন্ত্রী

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

পঞ্চগড়ে আগুনে পুড়ে সর্বস্বান্ত ১৩ টি পরিবার

পঞ্চগড়ে তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি পালন

সরবরাহ কম থাকায় ঝিনাইদহে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম!

পঞ্চগড়ে ইটভাটাকে ৩১ লাখ টাকা জরিমানা

ডোমারে রাস্তা সংস্কার ও বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবীতে মানববন্ধন

হোমনায় সরকারি নির্দেশনা না মানায় ফের শপিংমল বন্ধ ঘোষণা করেছেন প্রশাসন

নেত্রকোনায় ঐতিহাসিক ‘নাজিরপুর যুদ্ধ দিবস’ পালিত