crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গৌরীপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৭, ২০২৪ ৮:১০ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ :
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাংকন ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

নব যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন প্রমুখ।

আলোচনা শেষে ৭ই মার্চ উপলক্ষে প্রাথমিক শিক্ষা কার্যালয় কর্তৃক আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

চিত্রাংকন ও ভাষণে বিজয়ীরা হলো- চিত্রাংকন- ক গ্রুপে- ১ম অর্পিতা তাহারাত ইমু, ২য় আরশিয়া নাজাফাত শিমু, খ গ্রুপ- সুজানা রহমান নাবা, ২য় সেজুথী আক্তার, ৩য় ইসরাত জাহান ত্বহা।

ভাষণে- ক গ্রুপে ১ম মাহজাবীন ফেরদৌস অপ্সরা, ২য় ফাহিম শাহরিয়ার, ৩য় নাজিরুল আমিন, খ গ্রুপে- ১ম মাহাদী হাসান জীম, ২য় নুসরাত জাহান লামিয়া ও ৩য় মহিন উর রশিদ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ গরুর খামারে ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস ‘লামথি স্কিন ডিজিজ’, হতাশ ও আতঙ্কে খামারিরা

লণ্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

লণ্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

হোমনা পৌর সুপার মার্কেট উদ্বোধন করলেন সেলিমা আহমাদ এমপি

হোমনা পৌর সুপার মার্কেট উদ্বোধন করলেন সেলিমা আহমাদ এমপি

সংবাদ প্রকাশের জেরে জামালপুরে সাংবাদিককে কু’পিয়ে হ’ত্যা

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ শিক্ষার্থী নিহত

জামালপুর জেলা কারাগারে থুথু ফেলা নিয়ে দুই হাজতির মধ্যে সং*ঘর্ষ, নিহত-১

ঝিনাইদহে পিঁয়াজের বাজারে আগুন, কেজি ২০০ টাকা, ক্ষুব্ধ সাধারণ মানুষ!

খালেদা জিয়ার মুক্তির দাবিতে নীলফামারীতে বিএনপির মানববন্ধন