crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় সুষ্ঠু নির্বাচনের দাবিতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩১, ২০২০ ৮:৩৪ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় সুষ্ঠু নির্বাচনের দাবিতে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করছে শৈলকুপায় পৌর নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মো. তৈয়বুর রহমান খাঁন। বুধবার বিকাল ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে লিখিত বক্তব্যে এই প্রার্থী অভিযোগ করেন, সরকার দলীয় মনোনীত প্রার্থী নির্বাচনী প্রচারণায় তার নেতাকর্মীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। তার সমর্থকদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী কাজী আশরাফুল আজমের সমর্থকেরা বিভিন্ন সভা সমাবেশে আইন-শৃঙ্খলা ভঙ্গ করে পৌরবাসীর শান্তি নষ্টের পাঁয়তারা করছে, যা সোস্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান,আমি পৌরবাসীর জন্য কাজ করতে চাই। সেই লক্ষে পৌরবাসী আমাকে ভোট দিয়ে মেয়র নিবার্চিত করলে পৌরসভাকে আমি তিলোত্তমা হিসেবে গড়ে তুলবো।

তিনি আরো বলেন, এ পৌরসভাকে আমি একটি মডেল পৌরসভায় রূপান্তর করতে চাই। পৌরবাসীকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে অভিযান থাকবে ।সারাদেশের ন্যায় এই পৌরসভা নিবার্চন দ্বিতীয় ধাপে আগামী ১৬ই জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবারেই প্রথম শৈলকুপা পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে সাধারণ মানুষদের সচেতন করা হবে। ভোটাররা যদি কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তাহলে আমি বিপুল ভোটে নিবার্চিত হবো ইনশাআল্লাহ। আশাকরি, পৌরবাসী আমার ভালো কাজের মূল্যায়ন করবে। এ সময় ডি,এম কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক,সাবেক উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সদস্য শাহিবুল ইসলাম এশিয়াসহ, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেওয়ানগঞ্জের পাররামরামপুরে ১ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

বড়দিন উপলক্ষে বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ছাত্র-হ’ত্যাকারীদের সঙ্গে কথা না বলতে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিলেন মির্জা ফখরুল

সরিষাবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

গৌরীপুর পৌরসভায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরীপুর পৌরসভায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনায় সারা দেশে ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৬৭

কম সংস্কার চাইলে নির্বাচন ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে: ড. মুহাম্মদ ইউনূস

কুষ্টিয়ায় কান্নারত অবস্থায় একটি মেয়েকে পেয়ে পুলিশ হেফাজতে দিয়েছে এক বৃদ্ধা

হরিণাকুন্ডুতে বিপ্লবী বাঘা যতীনের ১৪০ তম জন্মবার্ষিকী পালিত

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে হোমনায় বিক্ষোভ মিছিল