crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় তিন নাম্বার ইট দিয়ে রাস্তা নির্মাণ, দেখার কেউ নেই

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৯, ২০২১ ৯:৩২ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি>>

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভদ্রডাঙ্গা-আনন্দনগর সড়ক নির্মাণের কাজ নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। সড়কটি পাকাকরণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নিম্নমানের খোয়া ব্যবহার করায় এলাকাবাসী রাস্তার কাজ বন্ধ করে দিলেও আবার একই ইট দিয়ে করা হচ্ছে।

তথ্য নিয়ে জানা গেছে, শৈলকূপার শেখপাড়া বাজার থেকে পশ্চিম আনন্দনগর হতে ভদ্রডাঙ্গার দিকে একটি রাস্তা বের হয়ে একই উপজেলার চরপাড়া চরিয়ারবিল বাজারে গিয়ে মিশেছে। এলজিএসপি প্রকল্পের আওতায় ওই রাস্তার একশ তেত্রিশ মিটার ম্যাকাডাম করা হচ্ছে। রাস্তাটি ত্রীবেনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক খানের পক্ষে তার ভাগ্নে ইসরাফিল করছেন। এদিকে নিম্ন মানের ইট ব্যবহারের অভিযোগে এলাকাবাসী একাধিকবার সংস্কার কাজ বন্ধ করে দেন। সর্বশেষ গত ৭ এপ্রিল রাস্তায় ব্যবহৃত নিম্নমানের ইট তুলে ফেলে দেন। তারপরও সেই একই ইট দিয়ে নির্মাণ কাজ চলমান রয়েছে। এ বিষয়ে চেয়ারম্যান জহুরুল হক খান অসুস্থ থাকায় তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

তবে ত্রীবেনি ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য আব্দুল করিম জানান, খবর পেয়ে তিনি রাস্তা দেখতে গিয়েছিলেন। রাস্তার কাজ খুব যে খারাপ হচ্ছে তা কিন্তু নয়। এলজিএসপির রাস্তা এমন ইট দিয়ে হয় বলেও তিনি দাবি করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডোমারে পাশাপাশি দু’টি মসজিদ নিয়ে দ্বন্দ্বের অবসান করলেন ওসি মোস্তাফিজ

কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, পাহাড় ধসের আশঙ্কা

পাট পাতার চা পান করার অফিসিয়াল নির্দেশ রয়েছে : ডিসি ময়মনসিংহ

রংপুরে লোডশেডিংয়ে কদর বেড়েছে হাতপাখার

গাইবান্ধায় বিভিন্ন গ্রুপের তীব্র ব্লাড সংকট

স্মৃতি হারানো যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিল বেলপুকুর থানা

চকরিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

নেত্রকোনায় মজিবুর হ-ত্যা-র প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ