crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপার পাইকারী বাজারে আগুনঝরা মূল্য, নষ্ট পেঁয়াজ ৫ ও ভাল ৮ হাজার টাকা মণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৭, ২০১৯ ৩:৪০ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় পেঁয়াজের বাজারে আগুনঝরা দাম। সাপ্তাহিক বাজার মঙ্গলবার ভোর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ কৃষকের পাশাপাশি ব্যবসায়ীরাও লাভ খুঁজতে কোমর বেঁধে হাটে নেমেছেন। প্রতিমন পেঁয়াজ ৫ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। দুর্গন্ধযুক্ত পঁচা-নষ্ট, অঙ্কুরিত পেঁয়াজের দাম ৪ থেকে ৫ হাজার টাকা, আর ভাল পেঁয়াজের দাম সাড়ে ৭ থেকে ৮ হাজার টাকা। তবে বাজার ঘুরে বড় কোন আড়তদার, মজুদদারের গুদামজাত করা পেঁয়াজের দেখা মেলেনি। পাইকারী বাজারের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খুচরা পেঁয়াজের মূল্য। অপরদিকে, বাজারে আর দেখা নেই নতুন মুড়ি পেয়াঁজের, চাষীরা বলছেন আরো ৩ সপ্তাহের আগে নতুন মুড়ি পেঁয়াজ বাজারে আসার সম্ভাবনা নেই। খুচরা বাজারে ২’শ থেকে আড়াইশ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ।

শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু জানান, মাঠে থাকা মুড়ি পেঁয়াজ তুলতে কৃষকের অন্তত আরো দু’তিন সপ্তাহ সময় লাগতে পারে। তিনি আরো বলেন, শুধু পেঁয়াজ নয়, বাজার নিয়ন্ত্রণে রাখতে সব কৃষি পন্যেরই যথাযথভাবে সংরক্ষণের বিষয়ে কৃষকদের আরো যত্নশীল হতে হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে এক্সকেভেটর জব্দ

ভোলার লালমোহনে প্রভাব খাটিয়ে বসত ঘর দখল করেছে ভূমিদস্যুরা

শৈলকুপায় পরিবার কল্যাণ সহকারী সমিতির মানববন্ধন ও প্রতিবাদ সভা

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাকরীমের গৌরবময় অর্জন বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে -ধর্ম প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাকরীমের গৌরবময় অর্জন বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে -ধর্ম প্রতিমন্ত্রী

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭

পঞ্চগড়ে সড়ক পরিবহণ শ্রমিক লীগের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি যৌক্তিকঃ শিরীন আখতার এমপি

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি যৌক্তিকঃ শিরীন আখতার এমপি

নীলফামারীর ডিমলায় মামলাবাজ আ. লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি প্রতিবাদে সংবাদ সম্মেলন