crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শেরপুরে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৯, ২০২৪ ৮:০৭ অপরাহ্ণ

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর ম্যাজিস্ট্রেসির উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় শেরপুর জেলা ও দায়রা জজ আদালত ভবন সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ।

বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

এছাড়াও সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ হাফিজা জেসমিন,
সেনাবাহিনীর প্রতিনিধি, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, জেলা আদালতের পিপি, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, সিআইডি ও পিবিআই এর প্রতিনিধিসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় পরোয়ানা জারি ও তামিল, সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিতকরণ, সাক্ষীদের আদালতে আগমন ও ফিরে যাওয়ার নিরাপত্তা, তদন্ত ও অনুসন্ধানে অপ্রত্যাশিত বাধা অপসারণ, সময়মত ও সুস্পষ্ট মেডিকেল রিপোর্ট প্রদান সংক্রান্ত, জেল হাজত হতে বিচারাধীন বন্দিদের সঠিক সময়ে আদালতে উপস্থাপন, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা জারি, আদালত প্রাঙ্গণের নিরাপত্তার পদক্ষেপ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের নিরাপত্তা, মালখানা থেকে সময়মত আলামত উপস্থাপন, ফৌজদারী বিচার ব্যবস্থার স্বাচ্ছন্দ্য নিস্পত্তির বিষয়ে পুলিশ ম্যাজিস্ট্রেসির মধ্যে সমন্বয় ও সহযোগিতা, মামলা দ্রুত নিস্পিত্তিতে গৃহীত সিদ্ধান্তসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত সভায় পুলিশ সুপার তাঁর বক্তব্যে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা

নাইক্ষ্যংছড়িত ১০ হাজার পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

নাসিরনগরে বৃষ্টি ঝড়া কান্নার মধ্য দিয়ে ফান্দাউক দরবার শরীফের মাহফিল সম্পন্ন

দিনাজপুরে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে পিসিবি রোডসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

ভারতে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির হাতে ১৪ বাংলাদেশি আটক

নতুন গণমাধ্যমের অনুমতি দেওয়া হবে: তথ্য উপদেষ্টা

নাসিরনগরে ইউপি নিবার্চনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ

ইদুল ফিতরকে কেন্দ্র করে চু’রি-ছি’নতাই প্রতিরোধে বিশেষ অভিযান চলমান রয়েছে : আইজিপি

সরকারি কর্মচারীদের বেতন থেকে আয়কর কর্তন বাধ্যতামূলক

বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় ৪৬ তম শেখ হাসিনা