crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ এ ভূষিত হলেন আইজিপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৬, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম ভাল কাজের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ সরকার ঘোষিত “শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩” লাভ করার গৌরব অর্জন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি আজ (২৬ জুন) অপরাহ্নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে আইজিপির হাতে এ পুরস্কার তুলে দেন।

আইজিপি, তাঁর এ অর্জনে বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সহকর্মীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এ ধরনের লক্ষ্য অর্জনে সকলকে অধিকতর সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।

এছাড়া, বাংলাদেশ পুলিশ, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে ২০২১-২২ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার মধ্যে যৌথভাবে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে।

উক্ত অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাথে আওতাধীন দপ্তর/সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি উক্ত অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, বিপিএএ, সুরক্ষা সেবা বিভাগের সচিব জনাব অবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

সিপিসি-২, ঝিনাইদহ র‌্যাব-৬’র সফল অভিযানে কালীগঞ্জে অস্ত্র ও গুলীসহ ব্যবসায়ী গ্রেফতার

পাবনা-৩ সংসদীয় এলাকায় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত ১০০টি চিকিৎসা অনুদানের চেক বিতরণ

ঝিনাইদহে বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ

মানবতার সেবায় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান

হোমনায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

ব্রহ্মপুত্র নদে গোসল করতে যাওয়া নি’খোঁজ শিক্ষার্থীদের মৃ’তদেহ উদ্ধার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ে বেশি দামে চাল ও পেঁয়াজ বিক্রি, ৫ ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহের মধুহাটি ইউপি নায়েবের বিরুদ্ধে ব্যাপক ঘুষ বাণিজ্য ও কর পরিশোধ রশিদ ছিঁড়ে ফেলার অভিযোগ