crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে খুলনা মেট্টোপলিটন পুলিশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৭, ২০২১ ১০:০১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  লক ডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে খুলনা মেট্টোপলিটন পুলিশ। আজ শনিবার, মোঃ জাহাংগীর   আলম,বিপি-৮৫১০১২৬৯২৫,অতিঃ উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি),মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং (অতিঃ দায়িত্বে)খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহামারী করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় খুলনাসহ সারাদেশে চলছে কঠোর লকডাউন। খুলনা মেট্টোপলিটন পুলিশ সরকার নির্দেশিত এই কঠোর লকডাউন বাস্তবায়ন করার জন্য মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। খুলনা মহানগরীর প্রবেশদ্বারসহ বিভিন্ন স্থানে সর্বমোট ২৬ টি চেকপোস্ট বসিয়ে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে। চলমান লকডাউন কার্যক্রমে কেএমপির আট (০৮) টি থানা এলাকায় গত ১৪ এপ্রিল ২০২১ খ্রি: থেকে ১৬ এপ্রিল ২০২১ খ্রি: পর্যন্ত আটককৃত মোটরসাইকেল ১৭ টি, সিএনজি ০৩ টি, অন্যান্য-১০ টি, মোট জব্দকৃত গাড়ী ৪০৬ টি এবং এ সংক্রান্তে মামলা ৮৯ টি।
গত ০৩ (তিন) দিনে মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি মেনে না চলা এবং অপ্রয়োজনে বাহিরে বের হয়ে ঘোরাঘুরি করার অপরাধে কেএমপি’র বিভিন্ন থানার সহোযোগিতায় ভ্রাম্যমান আদালত ও ট্রাফিক পুলিশের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে ৫৫ টি এবং ৮২ জন ব্যক্তিকে ৮৫,৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও, লকডাউন কার্যকর করতে কেএমপি’র ১০ টি মোবাইল টিম, গোয়েন্দা পুলিশের ০২ টি টিম, থানা, ফাঁড়ি এবং ট্রাফিক পুলিশের সদস্যগণ ২৪ ঘন্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশকে (এনপিসি বাংলাদেশ) আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির স্বীকৃতি

ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশকে (এনপিসি বাংলাদেশ) আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির স্বীকৃতি

জামালপুরে ৪২ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ২

বাইশ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

বাইশ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

নাসিরনগরে দলবদ্ধ হয়ে ঘুরাফেরা করায় ১৩ জনকে জরিমানা

রংপুরে ৬৬ কেজি গাঁজাসহ যুবক আটক

রংপুরে বিপুল পরিমাণে টিসিবি’র পণ্যসহ ব্যবসায়ী আটক

কুষ্টিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনের কারাদণ্ড

ডোমারে মাদারল্যাণ্ড ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে- স্বরাষ্ট্রমন্ত্রী

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌ’কাডুবিতে শিশুসহ ২৫ জনের লাশ উদ্ধার

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌ’কাডুবিতে শিশুসহ ২৫ জনের লাশ উদ্ধার