crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:০৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

র‌্যাব-১৩’র পৃথক অভিযানে মাদকসহ আটক-৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৬, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ

রংপুর সংবাদদাতা।। র‌্যাব-১৩’র পৃথক অভিযানে দিনাজপুরে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলের চালানসহ ২ জন ও রংপুরের গঙ্গাচড়া থানায় ১৬৭ বোতল ফেন্সিডিল এবং একটি মোটরসাইকেল জব্দসহ ১ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৩ জনকে আটক করা হয়েছে।

র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত দুটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় , র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ০৫ জানুয়ারি (রবিবার) রাত ১১ টার দিকে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন ঢাকা মোড়ের উত্তর পার্শ্বে ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে অভিযান পরিচালনা করে আটকদের হেফাজতে থাকা টিনের তৈরী ট্রাংকের মধ্যে কৌশলে লুকানো অবস্থায় মোট ৩৮৬ বোতল আমদানি নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ফে*ন্সিডিল উদ্ধার করে।

ঘটনার সঙ্গে জড়িত নীলফামারী জেলার সৈয়দপুর থানার কাজী ওমর রোড, কাজীপাড়া গ্রামের মৃত নওশাদ আলমের ছেলে দিলশাদ আলম (৩৬) ও বাঁশবাড়ী সাহেবপাড়া গ্রামের শ্রী যমুনা রবি দাশের ছেলে শান্ত রবি দাশ (৩২) এদের দু’জনকে ঘটনাস্থল হতে আটক করে।

অপরদিকে একই সময় রাত সোয়া ১১ টার দিকে র‌্যাব-১৩, রংপুর এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন মহিপুর ব্রীজ এর দক্ষিণ পার্শ্ব সংলগ্ন রনি ভ্যারাইটিজ স্টোর এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি মোটরসাইকেল তল্লাশি করে ১৬৭ বোতল ফে*ন্সিডিল এবং ০১টি মোটরসাইকেল জব্দসহ মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্যবাসুদেবপুর মাঠপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে মোঃ রুবেল মিয়াকে (৩৮) আটক করে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতার আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নরসিংদী জেলার এসপি ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার

ডোমার উপজেলা ঘন কুয়াশার চাঁদরে ঢাকা, জনজীবন বিপন্ন

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

নজিরের হাট এলাকায় চলছে গাছ কাটার মহোৎসব, অবৈধভাবে কর্তন করা হল শত শত গাছ

মেঘনা উপজেলা জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন

রংপুর সিটি কর্পোরেশন ঘেরাওয়ের হুমকি সিটিবাজার ব্যবসায়ী সমিতির

রংপুর সিটি কর্পোরেশন ঘেরাওয়ের হুমকি সিটিবাজার ব্যবসায়ী সমিতির

নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো সম্ভাবনা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ মা’দক কারবারি গ্রে’ফতার

রংপুর আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট হোস্টেলে আয়াকে মারপিট ও শ্লীনতাহানির চেষ্টা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার