crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রাজধানীতে র‌্যাব-৪ এর সফল অভিযানে সন্ত্রাসী রবিউল গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৭, ২০২১ ১০:৫৮ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক>> রাজধানীর আশুলিয়া থানাধীন শিমুলিয়া এলাকা হতে অস্ত্রধারী সন্ত্রাসী রবিউলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪।মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে পিস্তল, ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 র‌্যাব-৪ জানায়, গত ১৫/০৬/২০২১ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাত ০১.০০ ঘটিকার সময় জানতে পারা যায় কতিপয় অস্রধারী সন্ত্রাসী আশুলিয়া থানাধীন শিমুলিয়া এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। এরূপ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় ইং ১৫/০৬/২০২১ তারিখ ০৩.২০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ০১ টি দেশি পিস্তল, ০১ টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলিসহ মোঃ রবিউল ইসলাম (৩৩) কে গ্রেফতার করা হয়।
র‌্যোবের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলো। আসামী মূলত অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কোন কথা বলতে সাহস করত না এবং কেউ তার বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতো। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর আসছেন জাপা চেয়ারম্যান

কাল থেকে জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই গ্রেফতার

ন্যূনতম জাতীয় মজুরী ২০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক অধিকার আন্দোলনের বিক্ষোভ-সমাবেশ

মহেশখালীতে জৈব শুঁটকি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডোমারে উপজেলা পর্যায়ে সিভিল সোসাইটি ফোরাম গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

তিতাসে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও গাছের চারা বিতরণ করলেন জেলা প্রশাসক

চাকরিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

প্যারিস পৌঁছলেন প্রধানমন্ত্রী

হোমনায় ওসি’র অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার পুলিশ সুপারের পেট্রোম্যাক্স তেল রিফাইনারী লিঃ’ পরিদর্শন ও কমিউনিটি পুলিশিং সভায় যোগদান

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার পুলিশ সুপারের পেট্রোম্যাক্স তেল রিফাইনারী লিঃ’ পরিদর্শন ও কমিউনিটি পুলিশিং সভায় যোগদান