crimepatrol24
২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:১৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রমজানে ১০ লাখ পরিবারকে ন্যায্যমূল্যে ডিম, দুধ ও মাংস দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারা দেশের জেলা পর্যায়ে ১০ লাখ পরিবারের মাঝে ন্যায্যমূল্যে ডিম, দুধ ও মাংস সরবরাহ করা হবে। এর মাধ্যমে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজি প্রতিরোধ করা সম্ভব হবে।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজিত ন্যায্যমূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘জেলায় প্রচলিত বাজারদরের চেয়ে কম মূল্যে এসব পণ্য সরবরাহ করা হচ্ছে। মূলত নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর কথা বিবেচনায় রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে রমজানে তাদের প্রোটিনসমৃদ্ধ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা যায়।’

তিনি বলেন, ‘সারা দেশে মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে। নির্ধারিত দামে প্রতি লিটার দুধ ৮০ টাকা, ডিম প্রতি ডজন ৮৪ টাকা, ড্রেসিং করা মুরগির মাংস প্রতি কেজি ২২৫ টাকা এবং গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।’

এছাড়া পোল্ট্রি শিল্পকে টিকিয়ে রাখতে ক্ষতিগ্রস্ত খামারিদের সঙ্গে বসে তাদের সমস্যা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃত্রিম প্রজননের পরিচালক মো. শাহজামান খান তুহিন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

হোমনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টি দোকান পুড়ে ছাই, ৬ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

ময়মনসিংহের ঈশ্বর গঞ্জে ২৩৩ জন দুঃস্হ মহিলা ভিজিডির চাল থেকে বঞ্চিত

কটিয়াদীতে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দ*খল চেষ্টার অভিযোগ

সচেতনতা বৃদ্ধির স্বার্থে করোনা ভাইরাসে করুন মৃত্যুর চিত্র তুলে ধরেছেন হোমনার ইউএনও

শৈলকুপা পৌরসভায় পৌনে এক কোটি টাকার রাস্তার কাজে অনিয়মের আভিযোগে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

শৈলকুপা পৌরসভায় পৌনে এক কোটি টাকার রাস্তার কাজে অনিয়মের আভিযোগে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

সোনারগাঁয়ে বৃষ্টির জন্য সালাতুল ইসতেসকার নামাজ আদায়

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি কতটা যৌক্তিক ও আইনসম্মত ?

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

মিরপুরে থানায় ভেতর রহস্যজনক বিস্ফোরণ, পুলিশসহ আহত ৫