crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরের তিস্তা ক্যানেলে ফেলে রাখা তরুণীর হত্যাকারী গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৩, ২০২০ ৩:১৪ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর: রংপুরের তিস্তা সেচ ক্যানেল থেকে বস্তাবন্দি তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। গ্রেফতার আরিফু্ল ইসলাম (২৬) তারাগঞ্জ উপজেলার উজিয়াল হাড়িয়ালকুটি এলাকার মৃত আপিল উদ্দীনের ছেলে।বৃহস্পতিবার গাজীপুর জেলার শ্রীপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গত রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে তিস্তা সেচ ক্যানেল থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, সকালে বস্তাবন্দি অবস্থায় কিছু একটা পড়ে থাকতে দেখে বিষয়টি ইউপি চেয়ারম্যান সুলতানা আক্তার কল্পনাকে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মরদেহের সঙ্গে পাওয়া কাগজপত্রের সূত্র ধরে তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। সদর থানা পুলিশের ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, শ্বাসরোধ করে হত্যার পর কে বা কারা মরদেহটি ফেলে রেখে গেছে। নিহতের পরিচয় শনাক্ত করাসহ ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আগামী জুনের মধ্যে চিলাহাটি-মংলা রেলপথ ব্যবহারের উপযোগী করা হবেঃ রেলপথ মন্ত্রী

আগামী জুনের মধ্যে চিলাহাটি-মংলা রেলপথ ব্যবহারের উপযোগী করা হবেঃ রেলপথ মন্ত্রী

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

হরিণাকুন্ডুর হোসেন আলী কামিল মাদ্রাসায় দুই পদে নিয়োগ নিয়ে তোলপাড় !

মধুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরের মেলান্দহে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

জোরপূর্বক বিয়ে দেওয়া ভিকারুননিসা’র মেধাবী ছাত্রীর পাশে দাঁড়ালো পুলিশ

জামালপুরে আরও ১৪জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ৭৫৪ জন

ইসলাম পবিত্র ধর্ম, এটা মাথায় রাখতে হবে- বললেন, মমতা ব্যানার্জি

কেএমপি’র অভিযানে গাঁ-জা-সহ ১ ব্যবসায়ী গ্রেফতার