crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ১০ বছর পর ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৫, ২০২০ ৮:৫২ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ্ খাঁন, জেলাপ্রতি‌নি‌ধি, রংপুর : রংপুরের বদরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মোসফেকুর রহমান (৩৪) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও জোরপূর্বক গর্ভপাত ঘটানোর দায়ে তাকে আরও ১০ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মোসফেকুর আদালতে অনুপস্থিত ছিলেন। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, বদরগঞ্জের জামুবাড়ী গ্রামের দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন একই এলাকার নজরুল ইসলামের ছেলে মোসফেকুর রহমান। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১০ সালের ৫ ফেব্রুয়ারিতে এবং পরে একাধিকবার মেয়েটিকে ধর্ষণ করেন মোসফেকুর। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সে মোসফেকুর রহমানকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু মোসফেকুর বিয়েতে অস্বীকৃতি জানায় এবং জোরপূর্বক তার গর্ভপাত ঘটায়। এ ঘটনায় মেয়েটির বড় ভাই বাদী হয়ে ২০১০ সকালে ২২ মে মোসফেকুরকে আসামি করে বদরগঞ্জ থানায় মামলা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, জামিনে থাকা অবস্থায় অভিযুক্ত আসামি আদালতে হাজিরা দিয়েছিলেন। তবে রায় ঘোষণার দিন তিনি পলাতক থাকায় তার অনুপস্থিতিতে বিচারক এ দণ্ডাদেশ দেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিরামপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ এক ব‍্যবসায়ী আটক

ঝিনাইদহে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

ঝিনাইগাতীতে দুই সন্তানের জনকের লালসার শিকার কিশোরী, ৬ মাসের অন্তঃসত্ত্বা!

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে ফের মাঠে নামল শিক্ষকরা, সিলেট-২ আসনের এমপি’র একাত্মতা ঘোষণা

জামালপুর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ফারহান আহমেদের খাদ্য সহায়তা পেল হাজার মানুষ

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান পুলিশের, অপপ্রচার অব্যাহত থাকলে আইনগত ব্যবস্থা

চীনা চিকিৎসক দল ঘুরে দেখলেন পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স

দাউদকান্দিতে ভূমি অফিস সমুহে আইপি ক্যামেরায় কানেক্টিভিটি’র উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

ডোমারে সাংবাদিক মাহাবুবার রহমানের জানাযা সম্পন্ন