crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ভ্রাম্যমাণ আদালতে ৮ মাদকসেবীর কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৬, ২০২১ ৯:৫৫ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর নগরের বিভিন্ন স্থানে মোবাইলকোর্টের অভিযান চালিয়ে ৮ মাদকসেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর আলমনগর খামারপাড়া, এরশাদনগর, পুরাতন ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিকপ্তর রংপুর ’ক’ সার্কেল এর ভারপ্রাপ্ত পরিদর্শক মাহাবুর রহমানের নেতৃত্বে ও রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরুজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গ্রেফতার মাদকসেবীরা হচ্ছেন পুর্ব ঘাঘটপাড়ার আংগুর মিয়া (৩৩), এরশাদনগর এলাকার জামিরুল ইসলাম (৩৫), মধ্য বাবুখাঁর মহিদ ইসলাম মিম(২০), হনুমান তলার বাবু মিয়া (৩০), আদর্শ পাড়ার সুজন মিয়া (৫২), আলমনগরের রওসন আলী(৩৫), সাহেবগঞ্জের জাহিদুল আসিলাম (৩০), কলেজপাড়া এলাকার মাসুম আলী (৪০), প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রংপুরের ভারপ্রাপ্ত পরিদর্শক মাহবুর রহমান। এসময় অধিদফতরের উপ-পরিদর্শক তৌহিদুল আলম, আতাউর রহমান, নুরুজ্জামানসহ মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

জামালপুরে প্রতিবন্ধী কিশোরীর পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী স্বাস্থ্য সহায়তা সেল

ঝিনাইদহে ৭ দিন ব্যাপি প্রযোজনা ভিত্তিক নাট্যকর্মশালা শুরু

হোমনায় ২০ লিটার চোলাই ম’দসহ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

হোমনায় ২০ লিটার চোলাই ম’দসহ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

নীলফামারীতে ৫দিন ব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা, ঝুঁকি চিহিৃতকরণ, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও দায়মুক্তি বিষয়ক প্রশিক্ষণ

১৬ আগস্ট প্রধানমন্ত্রীর আগমন, কিশোরগঞ্জজুড়ে ব্যাপক প্রস্তুতি

প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের করোনা রেজাল্ট নেগেটিভ

টাঙ্গাইলের মধুপুরে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে নতুন ঘর ও জমি হস্তান্তর

ঝিনাইদহে ১১টি মাদক মামলার আসামী, মাদক ও অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার