crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিমলায় বার্ষিক লার্নিং শেয়ারিং প্রোগ্রাম ২০১৯ অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৬, ২০১৯ ২:২৬ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর ডিমলায় গবেষণামূলক কার্যক্রম লার্নিং শেয়ারিং প্রোগ্রাম ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২৬ডিসেম্বর)দুপুরে নীলফামারী অষ্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির অর্থায়নে,অক্সফাম জিবির সহযোগিতায় ও বে-সরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী প্রতীক প্রকল্পের আয়োজনে ডিমলা ইসলামীয়া ডিগ্রি মহাবিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
এ সময়ে দিনাজপুর পল্লীশ্রী’র প্রোগ্রাম ম্যানেজার সেলিম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম,ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,সহকারী কমিশনার(ভূমি)নুর-ই আলম সিদ্দিকী এবং টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ময়নুল হক,পল্লীশ্রী প্রতীক প্রকল্প প্রজেক্ট অফিসার এম,এ,মকিম চৌধুরী, ফিল্ড ফ্যাসিলিটেটর সুচিত্রা রানী,এনিমেটর(সদস্য) শিল্পী বেগম প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিমলা পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়ক পুরান চন্দ্র বর্মন।
এছাড়াও জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস পারভেজ,উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায় নিরু,মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা,খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন,ডিমলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান,টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ী গ্রামের ১০০জন নারী এনিমেটর(সদস্য),বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা,বিভিন্ন দপ্তরের প্রতিনিধি,গণমাধ্যমকর্মী,জনপ্রতিনিধি,শিক্ষক,ইউডিসি প্রতিনিধি সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরের বকশিগঞ্জে র‍্যাবের অভিযানে প্রায় ১টন চাল উদ্ধার

ডোমার উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে প্রেস ব্রিফিং

ব্রয়লার মুরগি ও নিত্যপণ্যের সিন্ডিকেটকারীদের শাস্তির দাবিতে ক্যাবের মানববন্ধন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

ঝিনাইদহে চলতি বছরে ধর্ষণের মামলা ১৪টি, যৌন সহিংসতায় হাসপাতালে ভর্তি ৩৭ জন

ঝিনাইদহে চলতি বছরে ধর্ষণের মামলা ১৪টি, যৌন সহিংসতায় হাসপাতালে ভর্তি ৩৭ জন

রাষ্ট্রীয় শোক দিবসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির পতাকা উত্তোলন !

চাকুরির আবেদন পত্রের সঙ্গে ব্যাংক ড্রাফট – পে অর্ডার প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন

হোমনায় সোনালী ব্যাংকের ডিএমডি মো. রেজাউল করিম সংবর্ধিত