crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২১, ২০২২ ৯:২৩ অপরাহ্ণ
রংপুরে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
‘ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রংপুরেও বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে।

শনিবার (২১ মে) সকাল সাড়ে ৬টায় রংপুর শহরের রাধাবল্লভস্থ কোয়ান্টাম ফাউন্ডেশনের সভাকক্ষে ৪০ মিনিটের বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শামীমা পারভীনের সঞ্চালনায় শুভেচ্ছা অডিও বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারী। বক্তব্যে শুদ্ধাচার বই প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা, মেডিটেশন সম্পর্কে ধারণা প্রদান করেন। পরে কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদ আল বোখারী মহাজাতক সংক্ষিপ্ত অডিও আলোচনা ও মেডিটেশন পরিচালনা করেন।

একই সঙ্গে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ ও সরকারি বেগম রোকেয়া কলেজে দিবসটি উদযাপন করা হয়। এ সময় কোয়ান্টাম ফাউন্ডেশন সদস্য ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে বিকাল তিনটায় বাংলাদেশ শিশু একাডেমী রংপুর জেলা কার্যালয়ে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, রংপুরসহ দেশের আটটি বিভাগে একই সময়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুলিশের শীর্ষ ছয় পদে রদবদল

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ঢাকায় লাগাতার কর্মসূচি পালন করতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ঢাকায় লাগাতার কর্মসূচি পালন করতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট

ডোমারে ৩৫০ জন শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

নাসিরনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ ও নির্বিঘ্ন দুর্গাপূজা নিশ্চিত করতে কিশোরগঞ্জে জেলা প্রশাসকের মণ্ডপ পরিদর্শন

সারা দেশে করোনায় আরও ১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০১৪

কেএমপি’র খালিশপুর থানা পুলিশের অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রে’ফতার

কেএমপি’র খালিশপুর থানা পুলিশের অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রে’ফতার

জামালপুর র‌্যাবের অভিযানে মদসহ গ্রেপ্তার -১

রংপুরে দুই বোনের মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার