crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ট্রাকের ধাক্কায় র‌্যাব সদস্যের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১২, ২০২০ ৮:২৬ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরের মিঠাপুকুরে ট্রাকের ধাক্কায় র‌্যাবের এসআই এস এম রাজু আহমেদের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গড়েরমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ রংপুর র‌্যাব-১৩-এ এসআই পদে কর্মরত ছিলেন।

রংপুর মিঠাপুকুর থানার তদন্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, র‌্যাবের এসআই রাজু আহমেদ কাজ শেষে মোটরসাইকেলে মিঠাপুকুর উপজেলার শাল্টিরহাট এলাকা দিয়ে রংপুর শহরে ফিরছিলেন। কিন্তু মিঠাপুকুরের গড়েরমাথা এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে করে মোটরসাইকেল আরোহী রাজু আহমেদ সড়কের উপর ছিটকে পড়ে যায়। পথচারীরা গুরুতর আহত অবস্থায় রাজু আহমেদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তদন্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, র‌্যাব সদস্য রাজু আহমেদ এর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়ায় রাস্তায় ব্যারিকেড দিয়ে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় মামলা

পঞ্চগড়ে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার উদ্বোধন করলেন রেলপথমন্ত্রী

পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোটচাঁদপুরে বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো’র প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

আপনারা আসুন আমরা খেলে বিজয় লাভ করতে চাই: বিএনপি’র উদ্যেশ্যে তথ্যমন্ত্রী

শেরপুরে ‘ডপস’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

হরিণাকুন্ডুতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ক ছাড়াই ইংরেজি শিখুন

বন্ধ পাটকল চালু ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন