crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ, মিছিলে পুলিশী বাধা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৫, ২০২০ ২:০০ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠাবাষির্কীতে দেশের বিভিন্ন জেলায় পুলিশ ও ছাত্রলীগের অতর্কিত হামলার প্রতিবাদের রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ রোববার দুপুরে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্ত বিএনপির দলীয় কার্যালয় থেকে রংপুর জেলা ও মহানগর ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ তাদের বাধা প্রদান করেছে। মিছিলটি দলীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে গেলে পুলিশের বাধার কারণে দলটির নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতন্ডার একপর্যায়ে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেছে নেতাকর্মীরা। রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমনের সভাপতিত্বে সমাবেশে বিক্ষোভ প্রকাশে বক্তব্য রাখেন, রংপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফ নেওয়াজ জোহা। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়ার ইসলাম জিম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত জীবন প্রমুখ।বক্তব্য শেষে নেতাকর্মীরা কারারুদ্ধ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি

যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি

মধুপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পাশে আছেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

মধুপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পাশে আছেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

রংপুরে সরকারি উদ্যোগে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি পেশ

ঝিনাইদহের মহারাজপুর খড়িখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আয়া নিয়োগে ৬ লক্ষ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ

সরিষাবাড়ীতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে রোপা আমনের চারা রোপণ

গৌরীপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

গৌরীপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৯৩ জন, করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু, আক্রান্তের হার ৬৪ ভাগ!

ঘোড়াঘাটে বিএনপির হরতালের প্রতিবাদে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও মিছিল

পুলিশে থেকে কোনোভাবেই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা যাবে না : আইজিপি

রংপুরে দুযোর্গ সহনীয় ঘর নির্মাণে অনিয়ম, বাস্তবায়নে নামমাত্র কমিটি