crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:০৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ছাত্র ইউনিয়নের ৩২তম জেলা সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৫, ২০২০ ৮:৫৪ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : ‘বিচারহীনতা-নিপীড়ন-ধর্ষণ- সাম্প্রদায়িক হত্যা রুখে দাঁড়ায়ও ছাত্র-জনতা’ এই শ্লোগানকে সামনে রেখে ১৫ নভেম্বর রবিবার বেলা ১২টার দিকে রংপুর টাউন হল চত্বরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের ৩২তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের সভাপতি ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে সম্মেলনটির উদ্বোধন করেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক ড.শাশ্বত ভট্টাচার্য। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মেহেদী হাসান নোবেল,ধর্ষণ বিরোধী আন্দোলনের নেতা আসমানী আশা, রংপুর জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রাতুজ্জামান রাতুল, কারমাইকেল কলেজ ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মির্জা মেহেদী সৌরভ প্রমুখ। সম্মেলনে বক্তারা শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একই ধারার গণমুখী বিজ্ঞানভিত্তিক অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা চালুর দাবি জানান। পাশাপাশি লালমনিরহাটের বুড়িমারীতে ধর্ম অবমাননার মিথ্যা গুজব ছড়িয়ে নৃশংসভাবে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে-পুড়িয়ে হত্যার বিচারসহ সারা দেশে সংঘটিত ধর্ষণ,গুম,খুন,সাম্প্রদায়িক হত্যার বিচারেরও জোর দাবি জানান তারা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে টাউন হল চত্বর থেকে একটি মিছিল রংপুর মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল রুমে কাউন্সিল অধিবেশনে মিলিত হয়। পরে কাউন্সিল অধিবেশনে আবু সালেহ সিহাবকে সভাপতি এবং আশিষ সরকারকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতক শিশুর মৃত্যু

চকরিয়ায় নদী থেকে ১৬ঘন্টা পর শিশু তানভীরের মরদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতীতে স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টেকহোল্ডার ফোরাম গঠন

ডোমারে দীপ্ত টিভিতে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চকরিয়ায় বিধবা নারীর ৪০ বছরের দখলীয় জায়গা দখল ও হুমকি প্রদান

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি ড্রেজার ও বালু জব্দ

ডোমারে ওসি’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঝিনাইদহে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু, ২৪ ঘন্টায় আক্রান্ত ৯০

হরিণাকুন্ডুতে বিপ্লবী বাঘা যতীনের ১৪০ তম জন্মবার্ষিকী পালিত

পাবনার চাটমোহরে জমে উঠেছে ঈদ বাজার,কেনা কাটায় ব্যস্ত সব বয়সের নারী-পুরুষ