crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৩:২৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে করোনা প্রতিরোধে বিনামূল্যে আরএমপি‘র ১০লক্ষ মাস্ক ও লিফলেট বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৩, ২০২০ ৪:০২ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর:
করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রংপুরে বিনামূল্যে ১০ লাখ মাস্ক ও এক লাখ লিফলেট বিতরণের কার্যক্রম শুরু করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় নগরীর ধাপ মেডিকেল মোড় এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ।

সচেতনতামূলক এই কার্যক্রমে নিজস্ব উৎপাদিত দশ লাখ মাস্ক সরবরাহ করেছে কারুপণ্য এবং এক লাখ লিফলেট দিয়েছে লাজফার্মা লিমিটেড।

মাস্ক বিতরণ কার্যক্রমে আরপিএমপি কমিশনার বলেন, সর্দি-কাশি মানেই করোনার সংক্রমণ নয়। বাংলাদেশসহ উত্তর গোলার্ধের অন্যান্য এলাকায় এই সময়টায় এমনিতেই সর্দি-কাশির প্রাদুর্ভাব থাকে। তাই করোনাভাইরাসের সংক্রমণের সাথে অনেক ক্ষেত্রেই সাধারণ ফ্লু-কে মিলিয়ে ফেলার সম্ভাবনা থাকে।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী করোনাভাইরাসে আক্রান্তদের প্রায় ৮০ শতাংশ কোনো বিশেষ চিকিৎসা ছাড়াই সুস্থ হন। এ কারণে আমাদের আতঙ্কিত না হয়ে সচেতনতা অবলম্বন করতে হবে। সর্দি-কাশি, জ্বর, ধুলোবালি ও জীবাণুমুক্ত থাকতে মাস্ক ব্যবহার করতে হবে। পর্যায়ক্রমে কমিউনিটি পুলিশিং এর সহযোগিতায় রংপুর নগরীর প্রত্যেক এলাকাতে মাস্ক ও লিফলেট বিতরণ করা হবে বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরপিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো. আল ইমরান হোসেন, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আলতাফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) ফরহাদ ইমরুল কায়েস, টিআই (প্রশাসন-ট্রাফিক বিভাগ) দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গাইবান্ধায় পুষ্টির চাহিদা মেটাতে বছরব্যাপী ফল উৎপাদন প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডোমার পৌর জাতীয় পার্টির ওয়ার্ড কমিটি গঠন।

রংপুরে সেভ দ্য ফিউভচার ফাউন্ডেশন এর সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ

ঝিনাইদহসহ সারাদেশে ধ র্ষ ণ ও নারীর প্রতি স হিং স তা র প্রতিবাদে মানববন্ধন

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

নাগরপুরে সরিষা প্রদর্শনীর মাঠ দিবস পালিত

ঝিনাইদহে আমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে বাগানমালিক ও ব্যবসায়ীদের মানববন্ধন

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেফতার

সেলিম ভূঁইয়াকে অব্যাহতি না দিলে আগামী নির্বাচনে ৬ লাখ শিক্ষক পরিবার ব্যালটের মাধ্যমে বিএনপিকে জবাব দেবে: আজিজী

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন