crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুর কেন্দ্রীয় কারাগারেই মারা গেলেন লালবাগের ‘ডন’

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২২, ২০২০ ৩:১৩ অপরাহ্ণ

মো.সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
রংপুর কেন্দ্রীয় কারাগারে আমিনুল ইসলাম ওরফে ডন (৩০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমিনুল ইসলাম রংপুর মহানগরীর লালবাগ এলাকার বাসিন্দা। তিনি গত ১১ জানুয়ারি মাদক ও অস্ত্র মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান।
মঙ্গলবার সন্ধ্যায় রংপুর কারাগারের জেলার আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে কারাগারের জেলার আমজাদ হোসেন বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে ডন হঠাৎ বুকের ব্যথায় কাতরাতে শুরু করলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে ডনের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে। জানা গেছে, সকল আইনি প্রক্রিয়া সম্পন্য করে গতকাল সন্ধ্যায় মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মহেশপুর চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হক মেম্বারের গনসংযোগে মোটরসাইকেল শোভাযাত্রা

ডোমারে অপহরণ ও ধর্ষণ মামলার ভিক্টিম উদ্ধার

নদীভাঙ্গন কবলিত মানুষকে সহযোগিতার আশ্বস্ত করলেন : মির্জা আজম এমপি

দেশে করোনায় আরও ১৮৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৭৭২

হোমনায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ত্রাণ বিতরণ

রংপু‌রে গণ অবস্থান ও বি‌ক্ষোভ সমা‌বেশ

ময়মনসিংহ-৩,আসনে অ্যাড. নিলুফার আনজুম পপি বিজয়ী

রংপুরে ‘মব’ করে সাংবাদিককে হেনস্তার অভিযোগ ‘জুলাই যোদ্ধার’ বিরুদ্ধে

নাসিরনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা

হোমনায় ইউএনও তাপ্তি চাকমার ত্রাণ বিতরণ