crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৫, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
গণভোটের জনরায় মেনে নেওয়া, জুলাই সনদ কার্যকর এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে শহিদী মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
গণমিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, শহর আমির মাওলানা আব্দুল হক, সদর আমির মাওলানা কারী নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি আবদুল মোমেন শেরজাহান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্স, জাগপা নেতা মোস্তাকিম পাপ্পুসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় কয়েক হাজার নেতাকর্মী গণমিছিলে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, জনগণ গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছেন তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই সনদ কার্যকর এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যজোট ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলন চালিয়ে যাবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিমলায় ৭ম শ্রেণির স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার!

‘ই-সিগারেট’ নিয়ন্ত্রণে জরুরি কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে অবস্থান কর্মসূচি ও লিফলেট বিতরণ

সিরাজদিখানে ৬ বছরের শিশুকে ধ’র্ষণের অভিযোগ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১৭৯৯

ঝিনাইদহে অসুস্থ ফুটবলারের পাশে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডোমারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি ও নিয়মিত কমিটি গঠনে পরিপত্র জারি

শৈলকুপায় মোবাইল ব্যাংকিং বিকাশ প্রতারক গ্রেফতার

শতভাগ পেনশন সমর্পনকারীদের পেনশন পুন:স্থাপনের সময় কমলো ৫ বছর, পেনশন পাবেন দ্বিতীয় স্ত্রী-স্বামীও